Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাতিসংঘের স্টাফ ও কন্ট্রাক্টরদের এক-তৃতীয়াংশই যৌন হয়রানির শিকার

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: January 16, 2019 | 7:12 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘের স্টাফ ও কন্ট্রাক্টরদের এক-তৃতীয়াংশ যৌন হয়রানির শিকার হয়েছেন গত দু’বছরে। মঙ্গলবার জাতিসংঘ প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। নভেম্বরে এ বিষয়ে জরিপ পরিচালনা করে ডেলোইটি। তাতে জাতিসংঘ ও এর এজেন্সিগুলোর ৩০ হাজার ৩৬৪ জন সদস্যের ওপর জরিপ পরিচালনা করা হয়। এতে যে পরিমাণ মানুষ সাড়া দিয়েছেন তাকে অনেক কম বলে স্টাফদের প্রতি বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 
অ্যান্তোনিও গুতেরাঁ স্টাফদের উদ্দেশে লিখেছেন, এ থেকে আমরা দুটি বিষয় পাই। এক. যৌন হয়রানির বিষয়ে পুরোপুরি ও খোলামেলা কথা বলতে সক্ষম হওয়ার আগে আমাদেরকে এখনও অনেক দূর যেতে হবে।
দুই. এখনও অবিশ্বাস, ব্যবস্থা না নেয়া ও জবাবদিহির ঘাতটির বিষয় থাকতে পারে। 
সম্প্রতি বিশ্বজুড়ে যৌন হয়রানির বিরুদ্ধে যে ‘মি-টু’ আন্দোলন শুরু হয়, তারই ভিত্তিতে এই জরিপ পরিচালনা করা হয়েছে। জাতিসংঘের ওই রিপোর্ট অনুযায়ী, যারা জরিপে অংশ নিয়েছেন তাদের শতকরা ২১.৭ ভাগ যৌন কাহিনী বা আপত্তিকর কৌতুকের মুখোমুখি হয়েছেন। শতকরা ১৪.২ ভাগ বলেছেন তারা তাদের শারীরিক অথবা যৌন কর্মকান্ড অথবা দেখতে কেমন দেখায় তা নিয়ে আপত্তিকর মন্তব্য পেয়েছেন। শতকরা ১৩ ভাগ বলেছেন যৌনতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করার মতো অনাকাঙ্খিত বিষয়ে তাদেরকে টার্গেট করা হয়েছে। শতকরা প্রায় ১০.৯ ভাগ বলেছেন যৌন কায়দায় শারীরিক ভাষার ব্যবহার নিয়ে টার্গেট করা হয়েছে তাদের। শতকরা ১০.১ ভাগ বলেছেন তাদেরকে এমনভাবে স্পর্শ করা হয়েছে, যা তাদের কাছে অস্বস্তিকর। যারা যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের মধ্যে অর্ধেকের বেশি বলেছেন, তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে অফিসের ভিতরে। শতকরা ১৭.১ ভাগ বলেছেন, তাদের সঙ্গে এমনটা ঘটেছে কাজ সংক্রান্ত সামাজিক ইভেন্টে। হয়রানিকারীদের তিনজনের মধ্যে দু’জনই হলেন পুরুষ। প্রতি তিনজনের মধ্যে একজন বলেছেন তারা এমন যৌন হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV