Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতিসংঘের ২০১৭ সালের “ইয়ার ফর পিস” এর আলোকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবে বাংলাদেশ : রাষ্ট্রদূত মাসুদ

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: January 13, 2017 | 7:00 AM

নিউইয়র্ক : “আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ও অঙ্গীকারের আলোকে বাংলাদেশ ২০১৭ সালের “ইয়ার ফর পিস” ও এর ধারাবাহিকতায় কাজ করে যাবে”। ১০ জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের “সংঘাত প্রতিরোধ ও অব্যাহত শান্তি” শীর্ষক এক উম্মুক্ত বিতর্কে অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ কথা বলেন। বৈঠকের শুরুতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস আবারও তাঁর বক্তব্যে শান্তির পক্ষে কূটনীতির ওপর গুরুত্ব দেন এবং বিশ্ব নেতৃবৃন্দকে সংঘাত নিরোধে তাঁদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যাক্ত করার আহবান জানান। প্রতিনিধি জাতিসংঘ মহাসচিবের ‘শান্তি প্রথম’ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে সংঘাত নিরোধ ও মোকাবেলায় জাতিসংঘকে আরও দৃশ্যমান, কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি দারিদ্র্য, অনুন্নয়ন, বৈষম্য, অসহিষ্ণুতা ও নির্যাতনের মতো সহিংসতা বা সংঘাতের মূল কারণগুলো নিরসনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করার তাগিদ দেন। একইসাথে প্রতিনিধি সহিংসতা ও সংঘাতের বিরুদ্ধে প্রতিটি ব্যাক্তি মানুষের মনে ’শান্তির সংস্কৃতি’ ধারন করার ওপর গুরুত্বারোপ করেন। নুতন বছরের শুরুতে নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রোম এর সভাপতিত্বে আয়োজিত এ বিতর্কে ৯০টিরও বেশী সদস্য রাষ্ট্র অংশ নেয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV