জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি মাসুদ মোমেন
নিউইয়র্ক: জাপানে কর্মরত রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। কানাডায় হাইকমিশনার পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) মিজানুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। কানাডার বর্তমান হাইকমিশনার কামরুল আহসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আনার সিদ্ধান্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস এ বাংলাদেশের কনসাল জেনারেল সুলতানা লায়লা হোসেনকে মরক্কোতে রাষ্ট্রদূত এবং বর্তমানে মরক্কোতে কর্মরত রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে সম্প্রতি খোলা ইথিওপিয়া দূতাবাসে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেয়া হয়েছে।
লস এঞ্জেলস এ কনসাল জেনারেল পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আইন) প্রিয়তোষ সাহাকে এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ কনসাল জেনারেল পদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (বহিঃপ্রচার) সিকদার বদিরুজ্জামানকে নিয়োগ দেয়া হয়েছে।
জাপানে নতুন রাষ্ট্রদূত হিসেবে রাবাব ফাতেমাকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। তিনি লিয়েনে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থায় (আইওএন) কর্মরত আছেন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া