Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সাথে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ : বিশেষ দূতের মিয়ানমার সফর জুনে

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: May 22, 2018 | 1:12 AM

ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক : মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত মিজ্ ক্রিস্টিন শ্রেনার বার্গেনার ২১ মে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রদূত মাসুদ মহাসচিবের বিশেষ দূতের দায়িত্ব গ্রহণের জন্য মিস ক্রিস্টিনকে অভিনন্দন জানান। বিশেষ দূত আশা প্রকাশ করেন, বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকল সদস্য দেশের সহযোগিতায় তাঁর উপর অর্পিত দায়িত্ব প্রতিপালনে তিনি সক্ষম হবেন। আলাপকালে আগামী জুন মাসে তিনি মিয়ানমার সফরের প্রস্তুতি নিচ্ছেন মর্মে উল্লেখ করেন। রাষ্ট্রদূত মাসুদ মহাসচিবের বিশেষ দূতকে দ্রুততম সুবিধাজনক সময়ের মধ্যে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বিশেষ দূত বলেন, তিনি বাংলাদেশে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর বক্তব্য সরাসরি শুনতে আগ্রহী। মিজ্ ক্রিস্টিন বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের উদারতার সাথে মানবিক আশ্রয়দানের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রসংশা করেন।


উল্লেখ্য গত বছর ১৬ নভেম্বর মিয়ানমারের পরিস্থিতির উপর জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটের মাধ্যমে একটি রেজুলেশন গৃহীত হয় যাতে রাখাইন প্রদেশে অনতিবিলম্বে সহিংসতা বন্ধ, সকলের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণের বিষয়সহ জাতিসংঘ মহাসচিবের একজন বিশেষ দূত নিয়োগের অনুমোদন দেওয়া হয়। তৃতীয় কমিটিতে উন্মুক্ত ভোটে পাশকৃত এই রেজুলেশন পরবর্তীতে ডিসেম্বর মাসের ২৪ তারিখে ৭২তম সাধারণ পরিষদের প্লেনারিতে পুনরায় উন্মুক্ত ভোটে পাশ হয়ে চূড়ান্তভাবে গৃহীত হয়। সে মোতাবেক জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ নিবিড় যাচাই-বাছাই প্রত্রিয়ার মাধ্যমে মিজ্ ক্রিস্টিন শ্রেনার বার্গেনারকে তাঁর বিশেষ দূত হিসেবে নিয়োগ দিলেন।
মিজ ক্রিস্টিন শ্রেনার বার্গেনার সুইজারল্যান্ডের একজন পেশাদার কূটনীতিক। তিনি এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে জার্মানী ও থাইল্যান্ডে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ