Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-প্রধানসহ একত্রে ১২ জনকে দেশে ফিরতে হচ্ছে : সমস্যায় রাষ্ট্রদূত ড. মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 11 বার

প্রকাশিত: January 1, 2015 | 4:44 PM

ডেস্ক রিপোর্ট : “চাকরি করলে নিয়ম-শৃক্সখলা মানতেই হবে। কিন্তু তাই বলে এই মিশনের উপ-প্রধানসহ একত্রে ১২ জন অফিসার ও স্টাফকে ফিরিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের কাজকর্মে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, সেটিও বিবেচনায় রাখার প্রয়োজন রয়েছে।” জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার এই বছরজুড়ে তার সম্ভাব্য কার্যক্রমের কথা তুলে ধরতে গিয়ে এক সাক্ষাৎকারে একথা বলেন।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেন, “যারা আসবেন নতুন এ কর্মস্থলে, তাদের কিন্তু অভিজ্ঞতাও নেই জাতিসংঘে কাজের। ফলে তারা তৈরি হতে হতে কাজের যে গতি রয়েছে, তা অব্যাহত রাখব কিভাবে?”
চাকরি বিধি অনুযায়ী কর্মকর্তারা সর্বোচ্চ ৩ বছর এবং কর্মচারীরা সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত জাতিসংঘ মিশনে থাকতে পারেন। এ সময় অতিক্রান্ত হওয়ায় ১২ জনকে দেশে ফিরতে হচ্ছে। এর মধ্যে উপ-স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান এবং ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মামুন-অর রশীদও রয়েছেন।
মামুনের স্থলে এসেছেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিজন লাল দেব, যিনি প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব হিসেবে কাজ করে এসেছেন।
মিশন সংশ্লিষ্টরা বলছেন, নতুন যারা আসছেন বা আসতে যাচ্ছেন, তাদের কারোরই জাতিসংঘে কাজের কোনো অভিজ্ঞতা নেই। নতুন বছরের চ্যালেঞ্জ তুলে ধরতে গিয়ে প্রথমেই ২০১৫ পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্য-এসডিজি নির্ধারণের চূড়ান্ত সব কার্যক্রমের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত মোমেন।
“এই এসডিজির বিভিন্ন পরিকল্পনায় বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে গত এক বছর ধরে যারা কাজ করছেন, তারা চলে গেলে সকল শ্রম বিফলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। জাতীয় স্বার্থে কয়েকজনকে আরও কয়েক মাস মিশনে রাখা দরকার। কিন্তু ঢাকায় যারা দায়িত্বে রয়েছেন, তাদের কাছে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইচ্ছাই প্রাধান্য পাচ্ছে।” গত বছর আন্তর্জাতিক ১১টি সংস্থার নির্বাচনে বাংলাদেশের বিজয় অর্জন এবং তার আগের বছরগুলোতে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ডজনখানেক সংস্থাসহ ৩০/৩২টি ফোরামে বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। মোমেন বলেন, “বাংলাদেশের এসব অর্জন ধরে রাখার সাথে সাথে সামনের দিনগুলোতে জাতিসংঘের বিভিন্ন পরিকল্পনায় বাংলাদেশকে সম্পৃক্ত রাখার ক্ষেত্রে এ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ এমন সময়েই ২১ কর্মকর্তা/কর্মচারীর মধ্যে ১২ জনকেই ফিরে যেতে হচ্ছে।”
তিনি জানান, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন হবে এই বছরের ডিসেম্বরে প্যারিসে। জুলাই মাসে আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হবে ‘তৃতীয় উন্নয়নের জন্যে অর্থ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। একই সময়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কার্যক্রমকে যুগোপযোগী করা নিয়েও উচ্চ পর্যায়ের বৈঠক হবে। ২০১৫ সালে অনুষ্ঠেয় বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনের কথাও জানান রাষ্ট্রদূত মোমেন।
এর মধ্যে রয়েছে মার্চে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ-সমতা নিশ্চিতের অভিপ্রায়ে জাতিসংঘের কার্যকর ভূমিকার ওপর শীর্ষ বৈঠক, এপ্রিল-মে মাসে জাতিসংঘ এবং আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে চলমান মতভেদ-মতদ্বৈততা-সমস্যাসমূহের শান্তিপূর্ণ অবসান ঘটিয়ে কর্মপরিধিকে আরও জোরদারভাবে বিস্তৃত করার লক্ষ্যে উচ্চ পর্যায়ের সম্মেলন।
জুন মাসে শীর্ষ বৈঠক হবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যথাযথ পদক্ষেপ গ্রহণ নিয়ে। অভিভাসন নিয়ে সমন্বয় বৈঠক হবে ১২-১৩ ফেব্র“য়ারিতে। ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ৫ দিনব্যাপী জনসংখ্যা এবং উন্নয়ন কমিশনের ৪৮তম অধিবেশন বসবে।
মে মাসে ঢাকায় অনুষ্ঠিত হবে ‘সাউথ সাউথ কো-অপারেশন’র শীর্ষ বৈঠক। এ বৈঠকে ২০১৫ পরবর্তী এজেন্ডায় বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলের ইস্যুগুলোকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে স্থির একটি সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে।
চলতি জানুয়ারি মাসেই বাংলাদেশ এসজিডি কমিটির শান্তিরক্ষা মিশনের প্রথম আঞ্চলিক পরামর্শক বৈঠক আয়োজন করছে। কারাকাসে জুন-জুলাইতে অনুষ্ঠিত হবে ন্যাম সম্মেলন।
এবার জাতিসংঘ প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি হচ্ছে। এ উপলক্ষে বেশ কিছু কর্মসূচি রয়েছে। এজন্য সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলন ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর শুরু হবে।
পুরো বছরই এসব কর্মসূচিতে বাংলাদেশের স্বার্থগুলো সংরক্ষণের জন্য অভিজ্ঞ কর্মকর্তা প্রয়োজন বলে মনে করেন মিশন প্রধান মোমেন।
“গত বছর যে উদ্যমে আমরা কাজ করেছি, তার চেয়ে আরও একটু বেশি কাজ করতে হবে এ বছর। মিশনের কর্মকর্তারা ৩ বছরের জন্য নিয়োগ পেলেও কর্মচারীদের জন্যে এ সময়সীমা ৪ বছর। অভিনব এ ব্যবস্থা চলে আসছে বহুদিন যাবত। এখন তার সংস্কার দরকার।” তিনি বলেন, জাতিসংঘের উচ্চ পর্যায় তথা নীতি-নির্ধারণে বাংলাদেশের কোনো ব্যক্তি না থাকলেও মাঝারি পর্যায়ে অনেকে ঢুকেছেন। এর সুবিধাও পাওয়া যাচ্ছে। “যখনই কোনো ইস্যু নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হয় বা হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখনই মাঝারি পর্যায়ের ওই সব কর্মকর্তারা আমাকে তা জানান এবং আমি অভিজ্ঞতাসম্পন্ন অফিসারদের নিয়োগ করি ওই ইস্যুতে কাজের জন্য।” শান্তিরক্ষা মিশনে উচ্চ পর্যায়ে বা জেনারেল পর্যায়ে বাংলাদেশের কেউ না থাকা এবং ফরাসি ভাষাটি না জানাটি সমস্যা তৈরি করছে বলে জানান মোমেন। বিদায় নেওয়া ২০১৪ সালকে বাংলাদেশের জন্যে ‘সৌভাগ্যের’ উল্লেখ করে তিনি বলেন, এ বছর ১১টি আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ জয়ী হয়েছে। বিডিনিউজ২৪

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV