Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান বিজয় দিবস উদযাপন : মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও উন্নয়ন-অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সরকারের ধারাবাহিকতা রক্ষায় প্রবাসীদের অবদান রাখার আহ্বান বক্তাদের

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: December 17, 2017 | 12:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশ ও উন্নয়ন-অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সরকারের ধারাবাহিকতা রক্ষায় প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানিয়েছেন বক্তাগণ।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর ৪৭তম বিজয় দিবস উদযাপন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের শুভ সূচনা হয়। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সন্ধ্যার অনুষ্ঠান শুরু হয় মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে। আলোচনা অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি প্রবাসী বাঙালিদের মিলন মেলায় পরিণত হয়। উন্মুক্ত আলোচনা পর্বে উঠে আসে জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে সূদীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, বাঙালির বিজয় অর্জনের ইতিহাস, দেশের ব্যাপক উন্নয়ন এবং রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের বিভিন্ন দিক।
অনুষ্ঠানের শুরুতেই দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।যুক্তরাষ্ট্রে বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাঙালিদের সমাগমে মুখরিত এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। রাষ্ট্রদূত মোমেন তাঁর বক্তব্যে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি মহান স্বাধীনতার চেতনা বিকাশ ও ধর্মান্ধ-উগ্রপন্থীদের প্রতিরোধে প্রবাসী বাঙালিদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “ধর্মীয় সংকীর্ণতাকে পূঁজি করে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী যাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে সেদিকে প্রবাসীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে”। তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনোস্কো কর্তৃক স্বীকৃতির বিষয় উল্লেখ করে বলেন, “বীর বাঙালিরা মন্ত্রমুগ্ধের মতো ৭ মার্চের ভাষণের আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল”। এসময় উপস্থিত মুক্তিযোদ্ধাসহ সুধীগণ ‘জয় বাংলা’ শ্লোগানে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তন প্রকম্পিত করে তোলে। রাষ্ট্রদূত ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রবাসী বাঙালিদেরর স্ব স্ব ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানী মিলিটারি যে নির্মম গণহত্যা চালিয়েছিল তার বিচার হলে এবং আন্তর্জাতিকভাবে দিবসটি স্বীকৃত হলে তা বিশ্বে গণহত্যা বন্ধে ভূমিকা রাখবে”। রাষ্ট্রদূত মাসুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূবদর্শী নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের কথা উল্লেখ করেন। সফলতার সাথে এমডিজি বাস্তবায়ন এবং এসডিজির বাস্তবায়ন দ্রুত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারের গৃহীত পদক্ষেপের কথা প্রবাসীদের জানান রাষ্ট্রদূত মাসুদ। তিনি বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে প্রবাসীদের দেশে রেমিটেন্স প্রেরণসহ আরও ভূমিকা রাখার আহ্বান জানান।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, “দেশের মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। আজ বাংলাদেশ উন্নয়নের বিস্ময়”। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করতে পারে সেজন্য আগামী নির্বাচনেও তিনি আবারও শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে প্রবাসী বাংলাদেশীদের ভূমিকা রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ; জেনোসাইড-৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র এর সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর; মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, যুদ্ধাহত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ডা: মাসুদুল হাসান, বিশিষ্ট প্রবাসী বাঙালি ড. গুলশান আরা। বক্তাগণ মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রবাসে বাংলাদেশের ভূমিকা সমুজ্জ্বল করার মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির উন্নয়নকে আরও এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যের আগে গত ১০ ডিসেম্বর ২০১৭ তারিখে মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত বিজয় দিবস টেবিল টেনিস টুর্ণামেন্টের বিজয়ীদের মাঝে ‘বিজয় দিবস টেবিল টেনিস ক্রেস্ট’ পুরস্কার প্রদান করা হয়।
উন্মুক্ত আলোচনা শেষে জাতির পিতা, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ