Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ভিন্ন আবহে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 87 বার

প্রকাশিত: April 28, 2017 | 10:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ভিন্ন আবহে আবহমান বাঙালি উৎসব “নববর্ষ- ১৪২৪” উদযাপিত হয়েছে। স্থানীয় সময় ২৮ এপ্রিল বাঙালির প্রাণের এ উৎসব উদযাপন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনকে। নতুন বাংলা বছরকে স্বাগত জানানোর এ আয়োজনে স্থায়ী মিশন ও কনস্যুলেট অফিসের কর্মকর্তা-কর্মচারি এবং তাদের পরিবারের সদস্য ছাড়াও সপরিবারে উপস্থিত হন জাতিসংঘসহ নিউইয়র্কস্থ বিভিন্ন মিশনের কূটনীতিকগণ। মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনকে আবহমান বাঙালির সংস্কৃতির অসংখ্য উপাদান যেমন ঢাক-ঢোল-একতারা, পালতোলা নৌকা, ডালা-কুলা, তালপাতার পাখা, নকশী কাঁথা, মাটির পুতুল, মাটির থালা-বাসুন, কাঁচের চুড়ি, মাছ ধরার পোলো, পালকি, পাটের সুতার সিকা, আলপনা ও নানা-বর্ণের ব্যানার-ফ্যাস্টুন-বেলুন দিয়ে সাজানো হয়। 
বর্ণিল আয়োজনে বিকেল সাড়ে ছয়টায় মেহমানদের অভ্যর্থনা জানান স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। অনুষ্ঠানের শুরুতে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। নিউইয়র্কস্থ উদিচী শিল্পী গোষ্ঠী পরিবেশন করে ‘এসো হে বৈশাখ’, ‘আমরা এক ঝাঁক পায়রা’, ‘সুন্দরী কমলা নাচে’র মতো কালজয়ী গানগুলো। ‘মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো’, ‘আইলো আইলো রে!’, ‘মম চিত্তে’, ‘মাটি মোদের ডাক দিয়েছে’, ‘মিলন হবে কত দিনে’, ‘চলো বাংলাদেশ’, ‘পাগলা হাওয়া’ ইত্যাদি গানের সাথে নিউইয়র্কস্থ বাফাসহ অন্যান্য শিশু শিল্পীদের দলীয় ও একক নৃত্য ছিল এ অনুষ্ঠানের সবচেয়ে উপভোগ্য অংশ।
এছাড়া উপজাতীয় মারমা সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী তিতুনু মারমা। বাংলাদেশের বরেণ্য সাংস্কৃতিক কর্মী নিউইয়র্ক প্রবাসি লুৎফুন নাহার লতা ও তাঁর স্বামী মার্ক ওয়েনবার্গ রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি করেন।
বিচিত্র রং এর সমাহারে ভিন্ন আমেজ সৃষ্টি হয় পুরো আয়োজন জুড়ে। সৌন্দর্য্যরে চ্ছটায় তৈরি হয় এক অনাবিল শান্তির আবহ। বাঙালির সংস্কৃতির এই উৎসবে নতুন মাত্রা যোগ করে বিদেশীদের পরে আসা বৈচিত্রময় পোশাক। উপস্থিত বাঙালিরাও রং-বেরংয়ের দেশীয় পোশাক পরে উৎসবে যোগ দেন।
খাবারের আয়োজনে ছিল আটপৌরে বাঙালি আমেজ। ঘরে তৈরী পিঠা-পুলি-পায়েস, ক্ষীর, ভাত-মাছ, পোলাও, কাবাব, চটপটি, মুড়ি-মুড়কি-মুয়াসহ নানা ধরনের মসলাযুক্ত বাঙালি খাবারের পদ।
বিদেশী মেহমানগণ বাঙালি আপ্যায়ন ও আনুষ্ঠানিকতায় মুগ্ধ হন এবং এ আয়োজনের ভূয়সি প্রশংসা করেন। অনুষ্ঠানে নিউইয়র্ক সফররত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার নেতৃত্বাধীন বাংলাদেশের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV