জাতিসংঘ বিশ্ব শান্তির পথ প্রশস্ত করেছে : বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন
জাতিসংঘ দিবসের আলোচনায় স্বাগত বক্তব্যে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘ বিশ্ব শান্তির পথ প্রশস্ত করেছে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর পৃথিবী অনেক যুদ্ধ এড়াতে সমর্থ হয়েছে। জাতিসংঘের মধ্যস্ততায় পৃথিবীর বহু জাতি-রাষ্ট্রের সংঘাত সংঘর্ষ থেকে উত্তরন ঘটেছে শান্তি প্রক্রিয়ায়।
তিনি ড্যাগ হ্যামারশোল্ড এর বক্তব্য উদ্বৃত করে বলেন, জাতিসংঘ হয়তো বিশ্বকে স্বর্গে নিয়ে যেতে পারবে না কিন্তু বিশ্ব ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
এই অনুষ্ঠানে দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বানী পাঠ করা হয়। এছাড়া জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ সাধারন পরিষদের সভাপতির বানী ও পাঠ করা হয়। আলোচনা সভা শেষে শ্রীচিন্ময় সাংস্কৃতিক গোষ্ঠী অনেকগুলো বাংলা ও একটি ইংরেজী গান পরিবেশন করে। জাতিসংঘ সদর দপ্তরে ২৪ অক্টোবর ২০১৩ বৃহস্পতিবার জাতিসংঘ, বাংলাদেশ স্থায়ী মিশন ও শ্রীচিন্ময় সাংস্কৃতিক গোষ্ঠী সম্মিলিতভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ড.এ.কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন। প্রধানমন্ত্রী তাঁর বানীতে বলেন, গত পাঁচ বছরে আমাদের সরকার জাতিসংঘের সঙ্গে তিনটি মৌলিক নীতির উপর ভিত্তি করে সম্পর্কে এগিয়ে নিয়েছে। নীতি নির্ধারনী বিষয়সমূহ ছিল- শান্তি, নিরস্ত্রীকরন এবং উন্নয়ন। বাংলাদেশের ‘ভিশন-২০২১’ এ জনগনের উন্নয়ন ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়েছে যা পিস মডেল নামে পরিচিত এবং যেটি জাতিসংঘ সাধারন পরিষদ রেজুলেশন আকারে গ্রহন করেছে। বাংলাদেশ জাতিসংঘে সর্বোচ্চ সেনা প্রেরনকারী দেশ, আমাদের সরকার জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে প্রথমবার মহিলা পুলিশ পাঠিয়েছে। প্রধানমন্ত্রী তাঁর বানীতে আরো বলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন প্রায়শই তাঁর বক্তব্যে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন-অগ্রগতির জন্য বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হিসেবে প্রশংসা করেন। আগামী বছর জাতিসংঘে বাংলাদেশের সদস্য প্রাপ্তির ৪০ বছর পূর্তি হবে। গত এই চল্লিশ বছরে সক্রিয় এবং কার্যকর ভূমিকায় জাতিসংঘে বাংলাদেশ আজ একটি সুখ্যাত দায়িত্ববান রাষ্ট্র হিসেবে পরিচিত।
আলোচনা শেষে বাংলা ভাষায় গাওয়া শ্রীচিন্ময় সংস্কৃতি কেন্দ্রের সংগীতে ছিল বিশ্ব শান্তি কামনার ধ্বনি। যা সমাগত দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। সমাগত সুধীজনেরা এমন নান্দনিক আয়োজনের জন্য বাংলাদেশ মিশনের মান্যবর স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেনকে ধন্যবাদ জানান।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি









