জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র বিএনপি’র বিক্ষোভ : মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর হামলার প্রতিবাদে স্মরকলিপি পেশ
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদের উপর হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারক লিপি প্রদান করেছেন। বুধবার (২১ জুন) স্থানীয় সময় অপরাহ্নে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণকারীরা দলীয় ব্যানার সহ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় এবং প্লাকার্ড বহন করেন।
দলের শীর্ষ নেতাদের ওপর হামলা ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের সামনে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া।
‘অ্যাকশন ফর ডেমোক্রেসী এন্ড ইউএসএ এবং যুক্তরাষ্ট্র বিএনপি’র যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের সহ সভাপতি আতিকুল হক আহাদ। সমাবেশে অন্যান্যের মধ্যে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা আব্বাস উদ্দিন দুলাল, আব্দুস সবুর, ড. দেওয়ান শামীম আহমদ, মুক্তিযোদ্ধা আবুল কালাম, যুক্তরাষ্ট্র যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ মিজান, আলম মামুন সবুজ, আহসান উল্ল্যাহ মামুন, সালেহ আহেমদ রুমেল প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে স্বেচ্ছাসেবক ও ছাত্রলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগে মিজানুর রহমান ভূঁইয়া মিলন্টনের নেতৃত্বে জাতিসংঘের মহাসচিব বরাবরে একটি স্মারক লিপি পেশ করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা দলীয় মহাসচিব মির্জা ফখরুল ও কেন্দ্রীয় নেতা আমির খসরুর ওপর হামলা আওয়ামী বাকশালীদের বর্বরোচিত ইতিহাসকেও ছাড়িয়ে গেছে বলে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতার ইন্দনেই দলের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদের সমর্থকরাই এই হামলা চালিয়েছে। তারা বলেন, এজন্য স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দায়ী। বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। বক্তরা বলেন, হামলা-মামলা, গুম-খুন, হত্যা করে আর বেশীদিন ক্ষমতায় ঠিকে থাকা জাবে না। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচুত্য করা হবে বলে বক্তারা উল্লেখ করেন। তারা দলীয় নেতা-কর্মীদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবী জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ