Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাতিসংঘ মহাসচিবের সহিংস জঙ্গিবাদ প্রতিরোধ সম্পর্কিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে যথাযথ সহযোগিতা করে যাবে বাংলাদেশ :স্থায়ী প্রতিনিধি

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: February 13, 2016 | 3:25 PM

ইউএসএনিউজঅনলাইন, নিউইয়র্ক : জাতিসংঘ গৃহীত সহিংস জঙ্গিবাদ প্রতিরোধ সম্পর্কিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে যথাযথ সহযোগিতা করে যাবে বাংলাদেশ। সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ দমনে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতির অনুসরণে বাংলাদেশ জাতিসংঘ মহাসচিবের সহিংস জঙ্গিবাদ প্রতিরোধ সম্পর্কিত এ কর্মপরিকল্পনার বাস্তবায়নে যথাযথ সহযোগিতা করে যাবে। জাতিসংঘ সাধারন পরিষদে সদ্য প্রকাশিত কর্মপরিকল্পনাটির বিষয়ে স্থানীয় সময় ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন একথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘ মহাসচিবের কর্মপরিকল্পনার সাত দফা প্রস্তাবের সাথে বাংলাদেশের বিদ্যমান সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদ প্রতিরোধ ও দমন কর্মসূচির যথেষ্ট সামঞ্জস্য রয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে কোন স্থানীয় বা বিদেশী সন্ত্রাসী বা সহিংস জঙ্গিবাদী গোষ্ঠীর স্থান না দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় কেবল আইনশৃঙ্খলা বা প্রতিরক্ষা ব্যবস্থাই যথেষ্ট নয় বরং সন্ত্রাসের অন্তর্নিহিত কারন বা চালিকা শক্তিগুলোকেও প্রতিরোধ করা একান্ত প্রয়োজন। তিনি স্থানীয় কারনসমূহের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের দীর্ঘ মেয়াদী কারনসমূহের সমাধানের বিষয়েও গুরুত্ব আরোপ করেন।
সর্বোপরি, রাষ্ট্রদূত বাংলাদেশের তৃনমূল পর্যায়ে শিক্ষার বিস্তার, ধর্মীয় মূল্যবোধের প্রসার, নারী ও যুবক্ষমতায়নসহ স্থানীয় জনগনের সম্পৃক্ততায় সহিংস জঙ্গিবাদ প্রতিরোধে গৃহীত বহুমূখী কর্মসূচীর কথা উল্লেখ করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রায় ৭০টি দেশের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তাঁরা সহিংস জঙ্গিবাদের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের আলোকে সমন্বিত ও কৌশলগত পদক্ষেপ গ্রহণের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা পর্বের অব্যবহিত আগে জাতিসংঘ মহাসচিবের কর্মপরিকল্পনার বিষয়ে জাতিসংঘ সাধারন পরিষদে একটি রেজুল্যুশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আগামী এপ্রিলে জেনেভায় ও জুনে নিউইয়র্কে জাতিসংঘে পুনরায় এ বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV