জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক বৈশাখ ডে বুদ্ধ পূর্নিমা উদযাপিত
স্বীকৃতি বড়ূয়া, নিউইয়র্ক : ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রস্তাব পাশের পর প্রতিবছরের ন্যায় এবারও জাতিসংঘের সদর দপ্তরে পালিত হয়েছে আন্তর্জাতিক বৈশাখ ডে বুদ্ধ পূর্নিমা। জাতিসংঘে নিয়োজিত শ্রীলঙ্কার স্থায়ী প্রতিনিধি অমরিত রোহান পারেরা ও থাইল্যান্ডের স্থায়ী প্রতিনিধি ভিরাচাই পাসাইর যৌত উদ্দ্যোগে গত ২০শে মে, শুক্রবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এই অনুষ্টানে সভাপতিত্ব করেন জাতিসংঘের মহাসচীব বান কি মুন। অনুষ্টানে সাধারণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মারিয়া এমা ভেলেজ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধী মাসুদ বিন মোমেনসহ প্রায় ১৫টি দেশের স্থায়ী প্রতিনিধি, নিউইয়র্কসহ অন্যান্য স্টেট থেকে আগত বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষু ও বিভিন্ন দেশের শত শত বৌদ্ধ নরনারী অংশগ্রহণ করেন।
অনুষ্টানের শুরুতে শ্রীলঙ্কার স্থায়ী প্রতিনিধি অমরিত রোহান পারেরা আগত অথিতিবৃন্দকে স্বাগত জানান এবং বলেন বৈশাখ ডে উদযাপনের মাধ্যামে আমরা বুদ্ধের শান্তির বানী একে অপরের কাছে পৌছে দেবার সুযোপ পাই। তিনি বলেন জাতিসংঘ আজ বিভিন্ন দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্টায় যে চ্যালেঞ্জের সম্মুখিন হচ্ছে, বুদ্ধের অহিংসার বানী সেই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্টায় সহায়ক হবে বলে আমি মনে করি। এরপর অন্যান্য স্টেট থেকে আগত প্রায় ৫০জন বৌদ্ধ ভিক্ষু পঞ্চশীল প্রার্থনা করেন এবং সমবেত সুরে বুদ্ধের মুখনিসৃত বানী করনীয় মৈত্রী সুত্র পাঠ করেন।
জাতিসংঘের মহাসচীব বান কি মুন বলেন, আমার মা একজন বৌদ্ধ, তাই পারিবারিক সুত্রেই বুদ্ধের আদর্শে বড় হবার সুযোগ আমার হয়েছে, যা পরবর্তিকালে আমাকে সঠিক পথে চলার সহায়ক হিসেবে কাজ করেছে। তিনি বলেন বুদ্ধ ধর্মের মুল বানী, অহিংসা, যা জাতি সংঘের উদ্দ্যেশ্য ও আদর্শের সাথে এক ও অভিন্ন। তাই বুদ্ধের শিক্ষার মাধ্যমে এক দেশ অন্য দেশের সাথে শান্তি ও সুসম্পর্ক বজায় রাখতে পারে।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন তার বক্তব্যে সবাইকে বুদ্ধ পূর্নিমার শুভেচ্ছা জানিয়ে বলেন আমরা আজ এমন একটি গুরুত্বপুর্ন দিন পালন করছি যেই দিনে বুদ্ধের জন্ম, মহাপরিনির্বান ও মহাপ্রয়ান হয়েছিল। আমরা নিজেদেরকে ধন্য মনে করি কারণ বুদ্ধ আমাদের উপমহাদেশেই জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধের অহিংসা, শান্তি, সমান অধিকার ও একে অপরের প্রতি ভালবাসার আদর্শ যা উনাকে নির্বা্নগামী করেছে সেই আদর্শ শান্তির জন্য, সুসম্পর্কের জন্য সব সমাজেই প্রভাব ফেলতে পারে। বাংলাদেশেও বুদ্ধের আদর্শ আমাদের সামাজিক ও জাতীয় জীবনে যুগ যুগ ধরে গুরুত্বপূর্ন ভুমীকা রেখে আসছে। তিনি বলেন বাংলাদেশ একটি অসম্প্রদায়ীক দেশ, যেখান অন্যান্য ধর্মাবলম্বীদের মত বৌদ্ধরাও সমান অধিকারে নিজেদের ধর্ম পালন করেন।
রাশিয়ান ফেডারেশনের ডেপুটি স্থায়ী প্রতিনিধি তার বক্তব্যে বলেন রাশিয়ায় প্রায় এক মিলিয়ন বৌদ্ধ সম্প্রদায় বসবাস করেন। অনেকের হয়ত জানা নেই যে রাশিয়ায় কিছু বৌদ্ধ আছে, যারা যুগ যুগ ধরে বসবাস করে আসছে এবং নিজেদের ধর্ম পালন করে আসছে। বৌদ্ধরা বুদ্ধের বানী অনুসরণ করেন বলেই তারা শান্তিপ্রিয় এবং রাশিয়ান বৌদ্ধরাও অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজ নিজ অবস্থান থেকে জাতীয় জীবনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করে আসছে।
এছারাও ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, থাইল্যান্ড, লাউস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপিন, ইন্দোনেশিয়া, মালেশিয়া ও জাপানের স্থায়ী প্রতিনিধিরা বুদ্ধের আদর্শ ও নিজ নিজ দেশে তার প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। উল্লেখ্য ইন্দোনেশিয়ার স্থায়ী প্রতিনিধি তার বক্তব্যে জানান, পৃথিবির সর্ববৃহৎ বৌদ্ধ পেগোডা ইন্দোনেশিয়ার জাবা প্রদেশেই অবস্থিত। বাংলাদেশী বৌদ্ধদের পক্ষে বৌদ্ধ ভিক্ষু যথাক্রমে সত্যানন্দ থের, মুদিতারত্ন থের, রেবতধর্ম থের ও শীলরত্ন ভিক্ষু সহ বৌদ্ধ নেতৃবিন্দরা সপরিবারে উপস্থিত ছিলেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!