জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি লাজ্যাকের সাথে ডা. দীপু মনির সাক্ষাৎ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সদরদপ্তরে ২৫ অক্টোবর সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মিরোস্্লাভ লাজ্যাক এর সাথে বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা: দীপু মনি এমপি এক বৈঠকে মিলিত হন।
বৈঠককালে ডা: দীপু মনি সাধারণ পরিষদের সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদ তাঁর নেতৃত্বে যে সকল অগ্রাধিকার ও রূপকল্প গ্রহণ করেছে সেগুলির প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।
সাধারণ পরিষদের সভাপতি বলেন এই মুহুর্তে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মিয়ানমারের চলমান পরিস্থিতি একটি প্রাধিকার ও উদ্বেগের বিষয়। তিনি এক্ষেত্রে তাঁর সর্বাত্মক সহযোগিতার নিশ্চয়তা দেন। তিনি আরও বলেন এ বিষয়ে বাংলাদেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা, বক্তব্য ও সুপারিশ রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করবে।
ডা: দীপু মনি এমপি বলেন রাখাইন প্রদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমস্যার সমাধানে বাংলাদেশ মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাবে, তবে মিয়ানমারকে নিশ্চিত করতে হবে যে কথা ও কাজের মধ্যে যেন সঙ্গতি থাকে; যাতে করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠি নিজ ভূমিতে মর্যাদা, নিরাপত্তা ও পূর্ণ নাগরিক অধিকার নিয়ে ফিরে যেতে পারে এবং সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী