জাতিসংঘ সেশনে বুধবার বক্তৃতা করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
আসাদুজ্জামান সম্রাট : কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামীকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে এক সেশনে প্যানেল আলোচক হিসেবে বক্তৃতা করবেন। ‘কমিশন অন সোস্যাল ডেভেলপমেন্ট’-এর ৫৬তম সেশনে স্পিকারের বিষয়বস্তু ‘গ্লোবাল রিভিউ অব দ্য আউটকাম অব দ্য থার্ড রিভিউ এ্যান্ড এ্যাপ্রাইজল অব দ্য মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্লান অব এ্যাকশন অন এজিং (এমআইপিএএ)-২০০২’।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিউইয়র্কে অবস্থানরত স্পিকার প্যানেল বক্তৃতায় এমআইপিএএ-এর পর্যালোচনা ও মূল্যায়নের ফলাফলের ওপর বৈশ্বিক পর্যালোচনা সংক্রান্ত জাতিসংঘের ইকোনমিক এ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এ্যান্ড দ্য প্যাসিফিক (এসকাপ)-এর বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও ফলাফল উপস্থাপন করবেন। ওই কর্মসূচীতে অংশগ্রহণের জন্য স্পিকার ইতোমধ্যে নিউইয়ার্কে পৌছেছেন।
সূত্র জানায়, ২০১৭ সালের ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ব্যাংককে এমআইপিএএ-এর পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এ সম্মেলনে সভাপতিত্ব করে। সম্মেলনে চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করে কিভাবে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এজেন্ডাগুলো বাস্তবায়ন করা সম্ভব সে সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয়। জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক কমিশনের সহায়তা উচ্চপর্যায়ের একটি প্যানেল আলোচনার আয়োজন করে। মাদ্রিদ কর্মপরিকল্পনার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য প্যানেলে আলোচনা করা হবে। কমিশনের কর্মপরিকল্পনার ওপর প্রতি পাঁচ বছর পর পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়। আমাদের সময়.কম
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!