জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে মতবিনিময় সভা নিউইয়র্কে : ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিজয় নিশ্চিত করে বাংলাদেশকে আবারও গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করার আহ্বান
https://www.facebook.com/USANewsNY/videos/1395376660599542/
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত “ধানের শীষ” প্রতীকের প্রার্থীদের সমর্থনে নিউইয়র্কে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ই ডিসেম্বর রোববার ব্রঙ্কসে আল আকসা রেষ্টুরেন্ট পার্টি হলে ‘মৌলভীবাজার জেলাবাসী যুক্তরাষ্ট্র’র ব্যানারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে স্ব স্ব এলাকায় জনমত গঠনকল্পে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান হয়। বক্তারা বলেন, ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিজয় নিশ্চিত করে বাংলাদেশকে আবারও গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে হবে।

সাবেক ছাত্রনেতা লায়েক তরফদারের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট ও বিএনপি নেতা সৈয়দ সালেহ আহমদ। সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন হবিগঞ্জ- ১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়া, মৌলভীবাজার- ১ আসনের প্রার্থী নাসির উদ্দীন আহমদ মিঠু, মৌলভীবাজার- ২ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী এম নাসের রহমান ও মৌলভীবাজার -৪ আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, আবু সাইদ আহমদ, আহবাব চৌধুরী খোকন, আবদুল হক শিপলু, জাবেদ আহমদ, টিটু চৌধুরী, বোরুন দে, রেজাউল আজাদ ভূইয়া, আলমগীর কবির শামীম, জুবায়ের খান জুয়েল, তপোধীর রায়, রিপন আহমেদ, শিবলু রহমান, সিফু আহমেদ, বশির আহমেদ, হাবিবুর রহমান, কামরুল হাসান, সুমন মোহাম্মদ প্রমুখ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত ও গণতন্ত্র পুনরুদ্ধার সহ জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে সকলকে নির্বাচনের মাঠে থাকার অনুরোধ জানান। তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করেছে, দেশের মানুষের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালাচ্ছে।
বক্তারা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মানুষের শান্তি ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশকে আবারও গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে হবে।
সভায় সিলেটের কৃতি সন্তান, সিলেটের উন্নয়নের রূপকার প্রাক্তণ অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এম সাইফুর রহমানের স্মৃতি ধরে রাখতে সাইফুর রহমান স্মৃতি সংসদ নামে একটি সংগঠন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মৌলভীবাজারের সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবী লায়েক তরফদারকে সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক সাবেক ছাত্রনেতা আহবাব চৌধুরী খোকনকে সাধারণ সম্পাদক করে নব গঠিত মরহুম সায়ফুর রহমান স্মৃতি সংসদের ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটির নাম পরে ঘোষণা করা হবে বলে সভায় জানা হয়।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








