Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ নিউইয়র্কে

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: July 19, 2016 | 12:48 AM

নিউইয়র্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পাঁচ দিনের এক সফরে নিউইয়র্কে। জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল রয়েছে তার সঙ্গে। কুয়েত এয়ারলাইন্স যোগে গত ১৮ই জুলাই বিকাল সোয়া তিনটার দিকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্তরে অবতরণ করেন তিনি। হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী হিসাবে আরো রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য এরশাদের রাজনৈতিক সেক্রেটারি সুনীল শুভ রায়, জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সদস্য নাসরিন জাহান রত্মা এমপি, এরশাদের ব্যক্তিগত সচিব মেজর জেনারেল (অব.) খালেদ আক্তার, সহাসচিবের ছেলে এবং মেয়ে ব্যারিস্টার আসিক আমিন ও ব্যারিস্টার ফারা ফিজা বিনতে আমিন। এরশাদের এই সফরটি ব্যক্তিগত বলা হলেও একটি সূত্রে জানা গেছে, তিনি স্টেট ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন। বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান, নিউইয়র্কস্থ বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেল শামীম আহসান। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নেতারাও তাকে শুভেচ্ছা জানান। এয়ারপোর্ট থেকেই এরশাদ সরকারি প্রটোকলে ফ্লাশিংর একটি হোটেলে চলে যান। সেখান থেকে তিনি ওয়াশিংটন যাবেন। ১৯ এবং ২০ জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠান শেষে রাতে নিউইয়র্ক ফিরবেন। ২১ জুলাই সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নান্দুস পার্টি হলে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেবেন। ২২ জুলাই কর্মী সমাবেশে যোগ দেবেন এবং ঐ দিন রাতেই সাড়ে ৯টা ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV