জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা
নিউইয়র্ক : জ্যাকসন হাইটস্থ ইত্যাদি গার্ডেন ও রেষ্টুরেন্ট মিলনায়তনে গত ২০শে ডিসেম্বর মঙ্গলবার জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে ৪৫তম মহাব বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলী বুলু ও সভা পরিচালনা করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু। সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা গিয়াস মজুমদার, সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকে হারিছ উদ্দিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, যুগ্ম সাংগঠনিক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোস্তফা মুহসিন ও জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ ফেরদৌস প্রমুখ।
সভার শুরুতে মহান মুক্তিযোদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাংলার দামাল, কৃষক, শ্রমিক ছেলেরা লাল সবুজের পতাকা এবং সার্বভৈৗমত্ব স্বাধীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিরেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন সোনার সন্তানদেরকে সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষনা করেছিলেন এবং বুদ্ধিজীবিদেরকে সম্মান প্রদর্শন করার জন্য সুন্দর একটি ব্যবস্থা সৃষ্টি করেছিলেন। নবম জাতীয় সংসদে জাতীয় পার্টি সকল মহাজোটে ছিলেন তখন সংসদে দাড়িয়ে হুসাইন মুহাম্মদ দৃঢ় কণ্ঠে ঘোষনা করেছিলেন বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষনা করা হোক। কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় থেকেও আজও কেন জাতির পিতা ঘোষনা করা হচ্ছে না জানি না। রাজনীতিক ভাবে মত পার্থক্য থাকতে পারে, দলের ভিতরে দলের কোন্দল থাকতে পারে। কিন্তু স্বাধীনতার বিষয়ে বঙ্গবন্ধুকে কোন দিন কেও অসম্মান করেনি। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি আগামী ১লা জানুয়ারী জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ