জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার গণতন্ত্র প্রতিষ্ঠা দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এষ্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে ১০ নভেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে গত ১০ই নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাপার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুর রহমান, সভা পরিচালনা করেন জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, জাপার উপদেষ্টা সৈয়দ শওকত আলী, জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা ডাঃ লতিফ রহমান, আরো বক্তব্য রাখেন, জাপার সহ সভাপতি কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি খন্দকার আলী নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, যুগ্ম সাংগঠনিক মোহাম্মদ ওয়াসিম, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, তথ্য ও যোগাযোগ মাহবুব হাসান সোহাগ, দপ্তর শফিউল আলম, যুগ্ম যুব সম্পাদক শফি আলম, যুগ্ম দপ্তর সম্পাদক আকতার কবির, মহিলা সভানেত্রী ফাহিমা রোজী, ফারজিন আহমেদ স্বর্ণা, শেখ নেছারা রাজীব, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলী, জাতীয় শ্রমিক পার্টি সহ সভাপতি আবিদুর রহমান, জাতীয় যুব সংহতির সহ সভাপতি আমির হামজা, সদস্য শাহজাহান মিঞা ও হাবিবু রহমান প্রমুখ।
১৯৮৬ সালের এই দিনে জাতীয় সংসদে দেশের রাষ্ট্রপতি হিসেবে অনুষ্ঠানিক ভাষণ দিয়ে দেশের সামরিক শাসন চির অবসানের ঘোষণা দেন পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ। সে সময় পল্লীবন্ধু বলেছিলেন জণগনের প্রত্যাশিত গণতন্ত্রে ভিত্তি আজ রচিত হলো। যা কেউ কোনদিন নস্যাৎ করতে পারবে না। সেই গণতন্ত্র আজও অব্যাহত রয়েছে বলে গণতন্ত্রকামী জণগণের কাছে ১০ নভেম্বর দিনটি গণতন্ত্র দিবসা হিসেবে মর্যাদা পেয়েছে। যে গণতন্ত্রের জন্য ক্ষমতা ছেড়েছি সেই গণতন্ত্র আজও অধরা। আসুন সবাই মিলে গণতন্ত্র পূণ: প্রতিষ্ঠা করি।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature