Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সদস্য সংগ্রহ অভিযান

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: June 21, 2018 | 6:38 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে  জ্যামাইকাস্থ ষ্টার কাবাব মিলনায়তন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সদস্য সংগ্রহের লক্ষ্যে এক সভা গত ১৯ শে জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমান, সভা পরিচালনা করেন সহ সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি ও জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রের উপদেষ্টা সাহাব উদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সচিব ষ্টেট ডিপার্টমেন্ট ব্যাংক এক্সজামিনার এমডি আবু বাকার ও মূলধারার নারীনেত্রী মাজেদা এ. উদ্দিন।

সভাপতির বক্তব্যে হাজী আব্দুর রহমান বলেন, অচিরেই একটি সুন্দর সম্মেলনের লক্ষ্যে সকল অঙ্গ সংগঠনকে পূর্ণজীবিত করতে যুক্তরাষ্ট্রব্যাপী জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের এই রকম সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচী অব্যাহত থাকবে। কেন্দ্রের নির্দেশে ও দলের চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ এর আদর্শ বাস্তবায়নের জন্য সকল স্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার জন্য আহ্বান জানান।

উক্ত সদস্য সংগ্রহ অভিযানে নতুন ৬জন সদস্য জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখায় অন্তভূক্ত হয়। সদস্যরা হলেন : ১) এম.ডি আবু বাকার-ঢাকা, ২) জামাল চৌধুরী-সদর সিলেট, ৩) মোঃ গোলাম জহিরুল করিম-রামপুরা, ঢাকা, ৪) উত্তর কুমার ডাকুয়া-কচুয়া, বাগেরহাট, ৫) এমডি আজম-কালিগঞ্জ, ঝিনাইদহ, ৬) মেহেদী হাসান-মহাদেবপুর, নগাঁও প্রমুখ। নতুন সদস্যরা ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

উক্ত সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন, জামাল চৌধুরী (সাংবাদিক), এমডি আজম, নিউইয়র্ক ষ্টেট কমিটির সভাপতি-মৌলানা এডভোকেট মোহাম্মদ হানিফ, সহ সভাপতি এডভোকেট হারিছ, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা ডাঃ লতিফ প্রমুখ।

উক্ত সভায় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর রোগ মুক্তি কামনায় ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এর দীঘায়ূ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV