Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট জসীম তাজমহলে

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: March 26, 2018 | 12:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট মৃধা জসীম তাজমহল রেস্টুরেন্ট ও ব্যানকুয়েট পার্টি হলে মেকআপ আর্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন। নিউইয়র্কে জ্যামাইকার হিলসাইড এভিনিউয়ের তাজমহল রেস্টুরেন্ট নতুন ব্যবস্থাপনায় নব উদ্যোগে চালু হওয়ার পর জসীম যোগ দিলেন সেখানে। এ রেস্টুরেন্ট ও ব্যানকুয়েট হলের নিজস্ব স্টুডিওতে ব্রাইডাল মেকআপ, সুইট সিক্সটিন সহ সব ধরনের মেকআপের ব্যবস্থা থাকবে।
মেকআপ আর্টিস্ট মৃধা জসীম বলেন, নতুন ব্যবস্থাপনায় চালু হওয়া তাজমহল রেস্টুরেন্ট যুগান্তকারী সব উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, পার্টি হলের সঙ্গে নিজস্ব ষ্টুডিও থাকলে এবং সেখানে পেশাদার মেকআপ আর্টিস্ট থাকলে কাস্টমাররা বিয়ে বা অন্যান্য মেকআপের ব্যাপারে নিশ্চিন্ত থাকে। তাজমহল রেস্টুরেন্টের এ মহতী উদ্যোগের সঙ্গে আমি সম্পৃক্ত হয়ে কাস্টমারদের এ বিষয়টি নিশ্চিত করেছি।
তিনি বলেন, তাজমহল রেস্টুরেন্টের পাশাপশি কাস্টমারদের পছন্দ অনুযায়ী অন্য স্থানে গিয়েও তিনি মেকআপ করে দিতে পারবেন। এ ছাড়া পার্টি না থাকলে তাজমহল রেস্টুরেন্টের ষ্টুডিওতে গিয়েও তার কাছ থেকে যে কেউ যে কোন ধরনের মেকআপ নিতে পারবেন। যে ব্যবস্থা নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে খুব কমই রয়েছে।
উল্লে¬খ্য, মেকআপ আর্টিস্ট মৃধা জসীম লাক্স ফটো সুন্দরীর মেকআপ আর্টিস্ট হিসাবেও খ্যাত। ১৯৭৯ সালে তিনি মেকআপ আর্টিস্ট হিসেবে বাংলাদেশের চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি তিনশ মুভি ও কয়েক হাজার বিজ্ঞাপন চিত্রে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন। এ ছাড়া কয়েক হাজার মুভিতে সহকারী মেকআপ আর্টিস্ট হিসাবেও সংশি¬ষ্ট ছিলেন। ২০০৯ সালে তিনি ঢাকার বিবিসি কার্যালয়েও মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। তিনি প্রায় ২০ বছর যাবৎ মেকআপ আর্টিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি যুক্তরাষ্ট্র অভিবাসী হন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV