Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতীয় শোক দিবস উদযাপন : নিউইয়র্কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: August 17, 2016 | 6:38 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : ‘জাতির এই চরম শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার স্বপ্ন পূরণে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে নিউইয়র্কে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়। প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। সম্মিলিত জাতীয় শোক দিবস উদযাপন কমিটির এ কর্মসূচিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রবাসের মুক্তিযোদ্ধারা স্যালুট দেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু প্রজন্ম লীগ, একাত্তরের প্রজন্ম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, ‘কমিটি ফর সেক্যুলার এন্ড ডেমক্র্যাটিক বাংলাদেশ’, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ সহ বেশ কিছু সংগঠনের নেতা-কর্মীরা। পড়ন্ত বিকেলে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সদস্য-সচিব জাকারিয়া চৌধুরী।

এ সময় বঙ্গবন্ধুর আত্মজীবনী এবং বাঙালির স্বাধিকার আন্দোলনের আলোকে বক্তব্য রাখেন নিউজার্সির কাউন্সিলম্যান ড. নূরন্নবী, মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ড. এম এ বাতেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান সাজ্জাদ, শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর প্রমুখ। সকলেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ রচনায় শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থাশীল থাকার সংকল্প ব্যক্ত করেন। বক্তারা বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদন্ডপ্রাপ্তদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার জন্যে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহবান জানান। একইসাথে, একাত্তরের ঘাতক হিসেবে মৃত্যুদন্ডপ্রাপ্তদের মধ্যে যারা এই যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছে, তাদেরকেও বাংলাদেশে ফিরিয়ে নিতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV