জাতীয় সংসদের মৌলভীবাজার-৩ (রাজনগর-মৌলভীবাজার) আসনে ফরাসত আলীকে প্রার্থী চান যুক্তরাষ্ট্র প্রবাসীরা
ইউএসএনিউজঅনলাইন.কম : জাতীয় সংসদের মৌলভীবাজার-৩ (রাজনগর-মৌলভীবাজার) শূন্য আসনের আসন্ন উপনির্বাচনে মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবী এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলীকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্র প্রবাসীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা এ দাবি জানিয়েছেন।
গত ১৯ অক্টোবর জ্যাকসন হাইটসের জুইস সেন্টারের এক সমাবেশে এ দাবি তুলে তারা বলেন, ইঞ্জিনিয়ার ফরাসত আলী মৌলভীবাজার প্রবাসীদের একক প্রার্থী। প্রধানমন্ত্রীর কাছে এ আহ্বান জানিয়ে তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ফরাসত আলীকে মনোনয়ন দেয়া সময়ের দাবি।
ইঞ্জিনিয়ার ফরাসত আলী এ সময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী জনগণের সেবা করার সুযোগ দিলে অবশ্যই আমি দেশ ও জনগণের জন্য নিজকে উৎসর্গ করতে প্রস্তুত। মুক্তিযুদ্ধের সংগঠক প্রবীণ প্রবাসী গজনফর আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ফরাসত আলী। অনুষ্ঠান পরিচালনা করেন বাঙালির চেতনা মঞ্চের প্রতিষ্ঠাতা হারুন আলী। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জামসেদ হোসেন, বাইবেল পাঠ করেন ড. টমাস দুলু রায়, গীতা পাঠ করেন প্রফেসর নবেন্দু দত্ত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি আক্তার হোসনে, সৈয়দ বসারত আলী ও লুৎফুল কবির, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ সিদ্দিকুল হাসান, যুক্তরাষ্ট্র ডেমোক্রেটিক পার্টি লিডার মোর্শেদ আলম, বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ এসোসিয়েশন সাবেক সভাপতি কামাল আহমদ, জালালবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর রানা ফেরদৌস চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি আজমল হোসেন খান, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী সাহী, মৌলভীবাজার সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালেক, সিপিএ, বাংলদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি প্রফেসর নবেন্দু দত্ত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. মাসুদ হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা সমিতির সাবেক সভাপতি মিনহাজ আহমদ শাম্মু, রাজনগর প্রবাসী সমিতির আব্দুল বারী খান, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, বাংলাদেশ আমেরিকান জাতীয় ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি আব্দুস শহীদ, কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ার ও বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, বাংলাদেশের সহকারী এটর্নি জেনারেল এড. আব্দুর রকিব মন্টু, বাংলাদেশ সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, রাজনগর সমিতি ও ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী, ফেঞ্চুগঞ্জ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার চেয়ারম্যান শফিকুর রহমান বাঙ্গালী, বিশ্বনাথ সমিতির সাবেক সভাপতি আলমাস আলী, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের হেলাল তরফদার, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি রেজাউল ইসলাম সেলিম, যুক্তরাষ্ট্র যুব লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রব খান জামাল, নিউজার্সি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সফিক উদ্দিন, নোয়াখালী আওয়ামী পরিষদেও নেতা মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি শাহীন আজমল, সিলেট গণদাবি পরিষদের সাবেক সভাপতি সালেহ চৌধুরী, ব্রঙ্কস বাংলা স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল এহিয়া, মৌলভীবাজার সরকারি কলেজছাত্র সংসদের সাবেক জিএস সৈয়দ জুয়েল, সিলেট এমসি এন্ড সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সভাপতি সুফিয়ান খান, কংগ্রেস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মঞ্জুর চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এম আলম বিপ্লব, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আতিক, বাংলা বাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, রাজানগর ও মৌলভীবাজার সমিতির শাহ রাকিব আলী, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের জেনারেল সেক্রেটারি জুয়েল আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য শাহানারা রহমান, মদিনা মসজিদের সভাপতি এড. নাসির উদ্দিন, ওয়েস্ট ব্রঙ্কস জামে মসজিদের সভাপতি ফয়েজ আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অফিস সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকী, সিলেট ডিস্ট্রিক্ট ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী কয়েস, যুক্তরাষ্ট্র কৃষক লীগের জেনারেল সেক্রেটারী আক্কাস আলী, সিনিয়র সাংবাদিক দাউদ ভূইয়া, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাপতি লিয়াকত তরফদার, গোপালগঞ্জ সোসাইটির সভাপতি জাকির হোসেন হীরু ভূইয়া, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল বাসেত, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সভাপতি কাজী আজিজুল হক, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি দরুল মিয়া রনেল, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের জেনারেল সেক্রেটারি আব্দুস শহিদ দুদুু, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আজমল আলী, কমিউনিটি এক্টিভিস্ট আবদুন নূর বড় ভূঁইয়া, তোফায়েল আহমেদ চৌধুরী, গোপাল সান্যাল, মিজান খান, আশরাফ, জামাল আহমেদ, সারওয়ার চৌধুরী, মোঃ মনির, মোঃ কিবরিয়া, নূর উদ্দিন, আমিনুর রহমান মামুন প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রফিক উদ্দিন চৌধুরী রানা, প্রথম উপজেলা চেয়ারম্যান, রাজানগর, রিয়াজ উদ্দিন কামরান, ব্রঙ্কস কমিউনিটি লিডার, নজরুল হক, জেনারেল সেক্রেটারি, বিএসিসি, মৌলভীবাজার জেলা সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক, নজরুল ইসলাম, নিউইয়র্ক আওয়ামী লীগ, মহন ইসলাম, মৌলভীবাজার ক্রীড়া সংস্থা, শিবলু আহমদ, মৌলভীবাজার ক্রীড়া সংস্থা, সদরুন নুর, সাবেক উপদেষ্টা জালালাবাদ এসোসিয়েশন, বাছির খান, সাবেক ভিপি, জালালাবাদ এসোসিয়েশন, আব্দুল মালেক, সহকারী অফিস সেক্রেটারি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, জে এ জয়, সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, জাহাঙ্গীর এইচ মিয়া, সাবেক জেনারেল সেক্রেটারি, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, সাখাওয়াত আলী, সাবেক জিএস, সিলেট এমসি কলেজ ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, নুর উদ্দিন, জেনারেল সেক্রেটারি, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, ফারুক আলী, জেনারেল সেক্রেটারি, ওয়েস্ট ব্রঙ্কস জামে মসজিদ, মইজুর এ লসকর, যুগ্ম সেক্রেটারি, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগ, রুহুল আলীম, সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ, এ ইসলাম মামুন, সভাপতি, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, মাস্টার আবু ময়ার, সাবেক জেনারেল সেক্রেটারি, যুক্তরাষ্ট্র শ্রমিকলীগ, সাহাদাত হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, যুক্তরাষ্ট্র যুবলীগ, একে চৌধুরী, যুগ্ম সেক্রেটারি, যুক্তরাষ্ট্র কৃষকলীগ, মনোয়ার চৌধুরী শাহী, প্রতিষ্ঠাতা সভাপতি, যুক্তরাষ্ট্র মহিলালীগ, মনোয়ারা বেগম মনি, সহকারী জেনারেল সেক্রেটারি, যুক্তরাষ্ট্র যুবলীগ মহিলালীগ, লিয়াকত আলী, সাবেক সভাপতি, পার্কচেস্টার জামে মসজিদ, কাফি উদ্দিন আহমদ চৌধুরী, সভাপতি, সিলেট ডিস্ট্রিক্ট কৃষকলীগ, কবির আহমদ, সভাপতি প্রজন্ম লীগ, যুক্তরাষ্ট্র।
এদিকে ফরাসত আলীর প্রার্থিতার প্রতি একাত্মতা ঘোষণা করেছে প্রবাসের ল’ সোসাইটি, সকল বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মুক্তিযোদ্ধা, বাক, রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস, বাংলাদেশ সোসাইটি, স্পোর্টস কাউন্সিল, স্পোর্টস ফাউন্ডেশন, জালালাবাদ এসোসিয়েশন, রাজনগর উন্নয়ন পরিষদ, মৌলভীবাজার জেলা সমিতি, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিটি বোর্ড ৯ চেয়ারম্যান, বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল, আওয়ামী প্রজন্ম লীগ, কংগ্রেস বাংলাদেশ, জয় বাংলা পরিষদ, আমেরিকান এসোসিয়েশন, দেশীয় ইঞ্জিনিয়ার ও আর্কিটেকচার, বাংলার চেতনার মঞ্চ, তৃতীয় জেনারেশন এলায়েন্স, যুক্তরাষ্ট্র, শহীদ নজাবোদ আলী ফাউন্ডেশন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি।
জুইস সেন্টারে হলভর্তি প্রবাসীর উপস্থিতিতে ফরাসত আলী বলেন, মৌলভীবাজার জেলার রাজনগর রাজনগরের মানুষ আমাকে নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এলাকাবাসীর ডাকে সাড়া দিয়ে আমি দেখা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে। প্রধানমন্ত্রীকে জানিয়েছি মৌলভীবাজারের মানুষের সেবায় আমার আগ্রহের কথা। মনোনয়ন না ফেলেও এলাকার সেবা করে যাব এবং দল যাকে নমিনেশন দেবে তাকেই সমর্থন দেবো। প্রধানমন্ত্রী সব শোনার পর কাজ করে যেতে পরামর্শ দিয়েছেন।
উল্লেখ্য, মৌলভীবাজার-৩ আসনের এমপি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে আসনটি শূণ্য হয়। সামনে জাতীয় সংসদে এ আসনের উপনির্বাচন। এলাকাবাসীর আহ্বানে সাড়া দিয়ে উপনির্বাচনে প্রার্থিতার লড়াইয়ে ফরাসত আলী এলাকায় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। এলাকার উন্নয়নে কাজ করার জন্য জনসমর্থন চাচ্ছেন।
ইঞ্জিনিয়ার ফরাসত আলীর বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। তিনি সিলেটে পড়াশোনা শেষ করে উচ্চতর ডিগ্রি নিয়েছেন লন্ডনে। যুক্তরাষ্ট্রে দীর্ঘ কর্মজীবনে কমিউনিটির নানা কর্মকা-ে ছিলেন সবসময় সরব। দেশের অর্থনৈতিক উন্নয়নেও নিজেকে সম্পৃক্ত করেন। প্রতিষ্ঠা করেন এনআরবি কমার্শিয়াল ব্যাংক সহ নানা প্রতিষ্ঠান।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!