Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

জাপান উপকূলে মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: June 11, 2018 | 3:59 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান সোমবার জাপানের দক্ষিণ উপকূলে বিধ্বস্ত হয়েছে। তবে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার কিছু আগ মুহূর্তে বিমানটির পাইলট সেখান থেকে নিরাপদে বেরিয়ে যেতে সফল হন। তাকে জাপানের নিরাপত্তা বাহিনী উদ্ধার করতে সক্ষম হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে এখনও কোন মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে যে, এ বিষয়ে তারা প্রতিবেদনের জন্য তথ্য সংগ্রহ করছে।

জাপানের কিয়োডো নিউজ এজেন্সি জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি যুক্তরাষ্ট্রের ক্যাডেনা বিমান ঘাঁটির। বিমানটি সোমবার সকালে জাপানের দক্ষিনাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপের আঞ্চলিক রাজধানী ‘নাহা’ থেকে ৮০ কি.মি. দক্ষিনে বিধ্বস্ত হয়।

জাপানের এনএইচকে টেলিভিশন জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে যাওয়া পাইলটের বড় কোনও ক্ষতি না হলেও তার পা ভেঙ্গে গেছে।

ক্যাডেনা হলো জাপানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাটি। যুক্তরাষ্ট্র-জাপান নিরাপত্তা চুক্তির আওতায় এ ঘাটিটিতে বর্তমানে ৪৭ হাজারেরও বেশী মার্কিন সেনা অবস্থান করছে। ইয়ন ও দ্য বিজনেস টাইমস

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ