জামালপুর জেলা সমিতি ইউএসএ’র বর্নাঢ্য ২৫ বছর উদযাপন
নিউইয়র্ক : বাংলা নতুন বছরের আগমনে ‘মুছে যাবে গ্লানি, হবে সবার সাথে সেতু বন্ধন’ আর আগামীর সুন্দর প্রতিশ্রুতির মধ্য দিয়ে বর্নাঢ্য আয়োজনে উদযাপিত হলো জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক’র ২৫ বছর পূর্তী। এ উপলক্ষ্যে সিটির এস্টোরিয়াস্থ ক্লাব সনমে গত ৯ এপ্রিল রোববার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী জামালপুরবাসীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সপরিবারে অনুষ্ঠানে যোগ দেন। ফলে অনুষ্ঠানস্থল উৎসবমুখর উয়ে উঠে।
তিন পর্বে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো আলোচনা, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাণনা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সমিতির সভাপতি মোর্শেদা জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারের মোহাম্মদ শামীম আহসান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, ডা. মাসুদুল হাসান, কৃষিবীদ আশরাফুজ্জামান, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবী আব্দুল কাদের মিয়া, শেরপুর জেলা সমিতি ইউএসএ’র সভাপতি আলাউদ্দিন পলাশ ও সাবেক সভাপতি আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ডা. কামাল (মুকুল), সহ সভাপতি দৌলত আলম মিলন ও আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাস্টিস, সহকরী সম্পাদক রবিউল ইসলাম (কমিশনার), সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু খন্দকার মুরাদ, সাবেক সাধারণ সম্পাদক আবু হায়াত মোস্তফা হেলাল, সাপ্তাহিক বর্তমান বাংলা ও জেমিনি সম্পাদক বেলাল আহমেদ, কার্যকরী সদস্য আহম্মদ রেজা খান পিপলু প্রমুখ। খবর ইউএনএ’র।
আলোচনার পর তিনজন মুক্তিযোদ্ধা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিকে তাদের সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ সম্মাণনা প্রদান করা হয়। সম্মানিত মুক্তিযোদ্ধারা হলেন- মোহাম্মদ সুরুজ্জামান, মোহাম্মদ কামরুজ্জামান নান্নু ও মোহাম্মদ নাজমুল হক। সম্মানিত কমিউনিটি নেতৃবৃন্দরা হলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও সমিতির সভাপতি মোর্শেদা জামান, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক-এর সিনিয়র সহ সভাপতি ও বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহ নেওয়াজ এবং আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি আব্দুল কাদের মিয়া। কনসাল জেনালের শামীম আহসান তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এছাড়াও সমিতির পক্ষ থেকে কনসাল জেনালের শামীম আহসানকে ক্রেস্ট তুলে দেন সভাপতি মোর্শেদা জামান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর খান।
অনুষ্ঠানে বক্তারা জামালপুর সমিতি ২৫ বছর পূর্তীর কথা তুলে ধরে বলেন, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে সংগঠনটি ২৫ বছর পেরিয়ে এসেছে। মূলত: প্রবাসী জামালপুরবাসীদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রতি জোরদারের পাশাপাশী প্রবাসীদের সেবার লক্ষ্যে সমিতি এগিয়ে চলেছে। বক্তারা সমিতির আগামী কর্মকান্ডে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের তৃতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে শাহ মাহবুব, রানো নেওয়াজ, কৃষ্ণা তিথি প্রমুখ। জামালপুর সমিতির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান উপলক্ষ্যে ‘ঝিনাই’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
সমগ্র অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর খান ও সহকরী সম্পাদক রবিউল ইসলাম (কমিশনার)। অনুষ্ঠান আয়োজনে বিশেষ ভূমিকায় ছিলেন আহম্মদ রেজা খান পিপলু, মোহাম্মদ নাজমুল হক, আবু হেনা মোস্তফা হেলাল, আলমগীর খান, আশরাফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৯ জুলাই জামালপুর জেলা সমিতির বনভোজন আয়োজন এবং ঐদিন সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত ৫ এপ্রিল অনুষ্ঠিত সংগঠনের বিশেষ সভায় নির্বাচন কমিশন গঠন করা হয়। তিন সদস্য বিশিষ্ট কমিশনের সদস্যরা হলেন: প্রধান নির্বাচন কমিশনার- আবু খন্দকার মুরাদ, সদস্য- নাসির ইকবাল ও বেলাল আহমেদ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ