Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশনের সহযোগিতায় কানেকটিকাটে দু’দিনব্যাপী ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: March 27, 2017 | 1:31 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : কনস্যুলেট জেনারেল অব নিউইয়র্ক কানেকটিকাটে দু’দিনব্যাপী ভ্রাম্যমান কনস্যুলেট সেবা প্রদান করেছে। কনস্যুলেট সেবার মধ্যে ছিল এমআরপি, নো ভিসা রিকোয়ার্ড, বার্থ সার্টিফিকেট, পাওয়ার অব এটর্নী, দ্বৈত নাগরিকত্ব আবেদন গ্রহণ, ডকুমেন্ট সত্যায়ন ও সংশোধন ইত্যাদি। জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সহযোগিতায় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে কানেকটিকাট প্রবাসীদের এ সেবা প্রদান করা হয়। বিপুল সংখ্যক প্রবাসী উৎসবমুখর পরিবেশে কনস্যুলেট সেবা গ্রহণ করেন। কানেকটিকাটে ম্যানচেসটার ৮২৪ মেইন স্ট্রিটে গত ২৪ ও ২৫শে মার্চ শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডেপুটি কনস্যাল জেনারেল শাহেদুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি মোবাইল টীম এ কনস্যুলেট সেবা প্রদান করে। কনস্যুলেট টীমের অন্য্ন্যা সদস্যরা হলেন শামীম হোসেন (ফার্স্ট সেক্রেটারী পাসপোর্ট ও ভিসা), মাসুমা আক্তার শেলী (এডমিনিস্ট্রেটিভ অফিসার), মোহাম্মদ কবির হোসেন (পার্সোনাল অফিসার) এবং আবু জাফর (অফিস সহকারী)। কনস্যুলেট টীমকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করেন জালালাবাদ এসোসিয়শনের সাবেক তিন সাধারন সম্পাদক জুনেদ এ খান, ময়নুল হক চৌধুরী হেলাল ও আহমেদ জিলু, সংগঠনের সাবেক কর্মকর্তা তৌফিকুল আম্বিয়া, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়শনের সাবেক কোষাধ্যক্ষ সোহেলুর রহমান স্বপন, ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুর রহমান অপু, তারেক আম্বিয়াসহ বিপুল সংখ্যক জালালাবাদবাসী।
সেবা গ্রহণকারী কানেকটিকাট প্রবাসীরা জানান, অত্যন্ত আন্তরিকতা ও সুশৃংখলভাবে কনস্যুলেট সেবা প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা দোরগোড়ায় কনস্যুলেট সেবা পেয়ে দারুণ উতফুল্ল। দু’দিনব্যাপী কনস্যুলেট সেবা প্রদান কর্মসূচি সফলভাবে সমাপ্ত হওয়ায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি বদরুল হোসেন খান এবং সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV