Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র আসন্ন নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে ‘বদরুল-জুয়েল-আসাদ’ প্যানেল

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: June 23, 2016 | 4:59 PM

নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার আসন্ন নির্বাচনে বিনা প্রত্বিন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছে ‘বদরুল-জুয়েল-আসাদ’ নেতৃত্বাধীন প্যানেল। ১৯ জুন রোববার এই প্যানেলের পক্ষ থেকে এসোসিয়েশনের কার্যকরী পরিষদের ১৯টি পদে ১৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় এই প্যানেলই নির্বাচত হচ্ছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকী। উল্লেখ্য, ১২ জুন রোববার ছিলো মনোনয়নপত্র সংগ্রহের দিন। ঐদিন ‘বদরুল-জুয়েল-আসাদ’ প্যানেল ছাড়া অন্য কোন প্যানেলের পক্ষ থেকে মনোনয়নপত্র ক্রয় করা হয়নি। ইউএনএ
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মোতাবেক ১৯ জুন রোববার ছিলো মনোনয়নপত্র জমার দিন, ২২ জুন বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার আর ৭ আগষ্ট রোববার ছিলো নির্বাচন।
এসোসিয়েশনের বর্তমান সভাপতি বদরুল হোসেন খান ও সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর নেতৃত্বে ১৯ জুন রোববার সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে ‘বদরুল-জুয়েল-আসাদ’ প্যানেলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয়। খবর ইউএনএ’র।
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমেদ চৌধুরী জানান, মনোনয়নপত্র জমা দেয়ার দিন (রোববার) সংগঠনের ১৯টি পদে ১৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হচ্ছেন: সভাপতি- বদরুল হোসেন খান, সহ সভাপতি (সিলেট)- ময়নুল হক চৌধুরী, সহ সভাপতি (মৌলভীবাজার)- আলাউদ্দিন শাহ, সহ সভাপতি (হবিগঞ্জ)- মোহাম্মদ সফি উদ্দিন আলম ও সহ সভাপতি (সুনামগঞ্জ)- মোশাররফর আলম, সাধারণ সম্পাদক- জুয়েল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক- মিজানুর হেমান চৌধুরী, কোষাধ্যক্ষ- আতাউল গণি আসাদ, সাংগঠনিক ও সাদস্যিক সম্পাদক- লোকমান হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক- হুমায়ুন আহমদ জয়গিরদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- নাজমুল হক, ক্রীড়া সম্পাদক- মোহাম্মদ বুরহান উদ্দিন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- জ্যোর্তিময় দত্ত, সমাজকল্যাণ সম্পাদক- মানিক আহমদ এবং মহিলা বিষয়ক সম্পাদক- সুপিতা চৌধুরী। কার্যকরী পরিষদ সদস্য- বেলাল উদ্দিন (সিলেট), কয়সর রশীদ (মৌলভীবাজার), সাব্বির হোসেন (হবিগঞ্জ) ও সৈয়দ লুকমান মিয়া (সুনামগঞ্জ)।
তিনি বলেন, ২২ জুন বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে নির্বাচনী বিধি মোতাবেক উল্লেখিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।
মনজুর আহমেদ চৌধুরী জানান, মনোনয়নপত্র (প্যাকেজ) বিক্রি বাবদ ২৮ হাজার ৫০০ আর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল বাবদ ২১ হাজার ডলার আয় হয়েছে।
নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হচ্ছেন- হেলিম উদ্দিন, পংকি মিয়া, গিয়াস উদ্দিন আহমেদ ও সৈয়দ নাজমুল হাসান কোবাদ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV