Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক সহ সভাপতি বাছির খান সংবর্ধিত

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: May 8, 2018 | 9:04 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2208152469202540/

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : প্রবাসীদের শ্রদ্ধা-ভালবাসায় সিক্ত হলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সহ সভাপতি প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল বাছির খান।

        
প্রবাসীদের নানা হিসেবে খ্যাত বাছির খানকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে প্রবাসী হবিগঞ্জবাসীরা। গত ৬ মে রোববার সন্ধ্যায় বাঙালী অধ্যুষিত নিউইয়র্কে ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে যুক্তরাষ্ট্র হবিগঞ্জবাসীর উদ্যোগে এ সর্বজনীন সংবর্ধনা দেয়া হয়। আয়োজক কমিটির সদস্য সচিব শেখ জামাল হোসেন ও যুগ্ম সদস্য সচিব মো. শিমুল হাসানের যৌথ পরিচালনায় এবং আহ্বায়ক মোহাম্মদ এম উদ্দিন আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ সোইটির সভাপতি কামাল আহমেদ, সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক রুহল আমিন সিদ্দিকি, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, জালালাবাদ এসোসিয়েশন অব 

আমেরিকা ইনকের সভাপতি বদরুল এইচ খান, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস শহীদ, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, মূলধারার রাজনীতিক হাসান আলী, দেওয়ান বজলু, আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী সেফাজ ও তাজুল ইসলাম মানিক, কমিউনিটি অ্যাকটিভিস্ট আজিমুর রহমান বুরহান, আব্দুল হাসিম হাসনু, নূরুল আহিয়া, শফি উদ্দিন তালুকদার, আশিকুর রহমান, রিয়াজ কামরান, জকি উদ্দিন, অদুদ মিয়া তালুকদার, জাহাঙ্গীর আলম, গোলাম চৌধুরী, আবদুল হক চৌধুরী, জয়নাল চৌধুরী, মোবাশ্বির হুসেন চৌধুরী, কাজী সাব্বির আহমেদ, এ ইসলাম মামুন, সেলিম আজাদ, রেজাউল আজাদ ভূইয়া, সৈয়দ নোমান , আবুল কাসেম, মিয়া মো. আকসির প্রমুখ। কমিউনিটি নেতবৃন্দসহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে যোগ দেন।


সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম। কমিউনিটিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আয়োজকদের পক্ষ থেকে বাছির খানকে ক্রেস্ট প্রদান ছাড়াও বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন বাছির খান তার নীতি ও আদর্শে অবিচল থাকার মাধ্যমে তার স্বাতন্ত্র অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। তিনি তার নীতি আদর্শ থেকে কখনো বিন্দু মাত্রও লক্ষ্য চ্যূত হন নি।


অনুষ্ঠানে আব্দুল বাছির খান তাকে সংবর্ধনা দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল বাছির খান দীর্ঘ দিন থেকে নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস করছেন। তার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জে।

https://www.facebook.com/USANewsNY/videos/2208146165869837/

https://www.facebook.com/USANewsNY/videos/2208138485870605/

https://www.facebook.com/USANewsNY/videos/2208135812537539/

https://www.facebook.com/USANewsNY/videos/2208046379213149/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV