Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 133 বার

প্রকাশিত: June 27, 2016 | 3:34 PM

নিউইয়র্ক : স্বাধীন বাংলাদেশে এক চরম বিভ্রান্তির সময় শহীদজননী জাহানারা ইমাম দিশারির ভূমিকা পালন করেছেন। তিনি তাঁর জীবদ্দশায় যে জাগরণ সৃষ্টি করে গেছেন, তা ধরে রাখতে হবে। তাঁর চেতনাকে জাগ্রত রেখে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শনিবার নিউইয়র্কে ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাষ্ট্রের এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

নগরীর জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাহিম রেজা নূর। সঞ্চালনা করেন স্বীকৃতি বড়ুয়া। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার মধ্য দিয়ে জাতি সময়ের সীমানা পেরিয়ে শহীদজননীকে স্মরণে রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নুরুন্নবী বলেন, হতাশ হয়ে পড়া জাতিকে আলোর দিশা দিয়ে গেছেন শহীদজননী। তাঁর শুরু করা লড়াই শেষ হয়ে যায়নি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জাহানারা ইমাম তাঁর সংকল্পে অবিচল ছিলেন। বীর প্রজন্মের কাছে শহীদজননীর মাতৃমূর্তি নতুন করে লড়াইয়ের প্রেরণা জোগায়।যুক্তরাষ্ট্রে জাহানারা ইমামের শেষ দিনগুলো নিয়ে লেখা গ্রন্থের লেখক নুরুন্নবী আরও বলেন, গ্রন্থটি অচিরেই অনলাইনে পাওয়া যাবে। এতে তাঁর জীবনের শেষ সংগ্রাম এবং সংকল্পের লড়াই আরও বেশি করে জানার সুযোগ মিলবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV