Wednesday, 28 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

জিএসপি পেতে কিছু চ্যালেঞ্জ এখনও বাকি -মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: March 6, 2014 | 2:51 AM

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, যুক্তরাষ্ট্রের বাতিল করা অগ্রাধিকারমূলক বাণিজ্য-সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। গতকাল তৈরী পোশাক খাতের উন্নয়নবিষয়ক থ্রি প্লাস ফাইভের এক সভা শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মজিনা সাংবাদিকদের এ কথা বলেন। থ্রি প্লাস ফাইভের সভায় অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কানাডা ও স্পেন এবং বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। সভায় পাঁচ দেশের রাষ্ট্রদূত ও তিন মন্ত্রণালয়ের সচিব উপস্থিত ছিলেন। সভা শেষে ড্যান ডব্লিউ মজিনা বলেন, এই কমিটি বাংলাদেশের তৈরী পোশাক খাতের উন্নয়নে কাজ করছে। তারা বাংলাদেশকে বহির্বিশ্বে একটি গ্রহণযোগ্য ব্র্যান্ডে পরিণত করতে ভূমিকা রাখবে। পোশাক খাতের কারখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, কারখানা ভবন, অগ্নিনিরাপত্তা, শ্রম অধিকার এসব বিষয় নিয়ে বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বলেন, গত বছর জিএসপি বাতিল হওয়ার পর ১৬টি শর্ত দিয়ে একটি কর্মপরিকল্পনা দেয়া হয়েছিল। সেগুলোর অগ্রগতি হয়েছে, তবে কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। আগামী এপ্রিলে রানা প্লাজা ধসের প্রথম বর্ষপূর্তি। এক বছরের মধ্যে বাংলাদেশ তৈরী পোশাক খাতের সার্বিক উন্নয়নে কী করেছে, তা সবাই জানতে চাইবে। বৈঠকের আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন বিদেশী প্রতিনিধিরা। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, অ্যাকশন প্ল্যানের অনেক অগ্রগতি হয়েছে। পরিদর্শক নিয়োগ ও পোশাক কারখানার তথ্যভাণ্ডার তৈরির কাজটি ৩১শে মার্চের মধ্যে শেষ হবে। ১৫ই এপ্রিলের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রে প্রতিবেদন পাঠাবো। আগামী জুনে এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে পর্যালোচনা হবে।
ওয়াশিংটন মজিনা 
আমাদের কূটনৈতিক রিপোর্টার জানান, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ফের যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস তার সফরের ব্যাপারটি গণমাধ্যমকে অবহিত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে তার সফরকালীন বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছে। বলা হয়েছে, চলতি মার্চ মাসে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মিশন প্রধানদের বৈশ্বিক সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রদূত মজিনা যুক্তরাষ্ট্র সফর করবেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দপ্তর, কংগ্রেস ও ওয়াশিংটন ডিসিতে সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশী-আমেরিকান প্রবাসী জনগোষ্ঠী, সুশীল সমাজ এবং ব্যবসায়িক নেতৃবৃন্দের সঙ্গে তার অব্যাহত সংযোগ ও আলোচনার অংশ হিসেবে রাষ্ট্রদূত মজিনা নিউ ইয়র্ক, টেক্সাস ও ক্যালিফোর্নিয়া সফর করবেন। এই সফরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাপক দ্বিপক্ষীয় অংশীদারিত্বের সব বিষয় এবং অংশীদারিত্ব কিভাবে আরও গভীর করা যায় এমন ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হবে। প্রায় তিন সপ্তাহ তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন বলে জানা গেছে। ৫ই জানুয়ারির একতরফা নির্বাচন ও নতুন সরকারের শপথ অনুষ্ঠানের পর সপ্তাহখানেক ওয়াশিংটনে কাটিয়ে তিনি ঢাকায় ফেরেন। দেড় মাসের মাথায় দ্বিতীয় দফায় তিনি যুক্তরাষ্ট্র গেলেন। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ