জি-মেইলে পরিবর্তন আসছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জি-মেইলে পরিবর্তন আনার পরিকল্পনা করছে গুগল। ওয়েবে সেবাটির যে পরিবর্তন আসবে তা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। জি-স্যুট অ্যাকাউন্ট কর্তৃপক্ষের কাছে গুগলের পাঠানো এক ই-মেইলের মাধ্যমে এটা প্রকাশিত হয়।
জানা গেছে, জি-মেইলের কনজিউমার ভার্সনেও এসব পরিবর্তন দেখা যাবে। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা অনেক সুবিধা পাবেন। এর মধ্যে জি-মেইলে থেকেই বিভিন্ন অ্যাপে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা। বর্তমানে মেইলে থাকাকালীন অন্য কোনও অ্যাপ ব্যবহার করা যায় না। কিন্তু পরিবর্তনের ফলে জি-মেইল থেকে বের না হয়েও সহজেই অন্য অ্যাপে প্রবেশ করা যাবে।
মেইলের রিপ্লাই বা উত্তরের জন্য অনেক টেক্সট আর টাইপ করতে হবে না। গুগলের এই পরিবর্তনের ফলে নির্দিষ্ট কিছু টেক্সট আগে থেকেই টাইপ করা থাকবে (যেমন- থ্যাঙ্ক ইউ, লেটস গো কিংবা এ ধরনের আরও শব্দ সমষ্টি)। প্রয়োজনের সময় এগুলো সিলেক্ট করে অল্প সময়ের মধ্যেই উত্তর দেওয়া সম্ভব হবে।
ওয়েব ব্যবহারকারীদের জন্য অফলাইন জি-মেইল সুবিধা আনতে যাচ্ছে গুগল। এ ফিচারটি চলতি বছরের জুনের মধ্যে নিয়ে আসা হবে বলে ধারণা করা হচ্ছে। অফলাইন জি-মেইল সম্পর্কে প্রতিষ্ঠানটি বিস্তারিত জানাবে মে মাসে তাদের আইও কনফারেন্সে।
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব