জুতার জন্য আমিরাতে দুই বাংলাদেশী খুন
এক জোড়া জুতা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত। তা নিয়ে মারামারি; অতঃপর ২ বাংলাদেশী নাগরিকের মৃত্যু এবং গুরুতর আহত ৩ জন। ঘটনাটি ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শিল্প এলাকায়। একদল শ্রমিকের মধ্যে এক জোড়া জুতা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। মারামারির খবর পেয়ে শনিবার রাত ২টার সময় পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুই বাংলাদেশীর মৃতদেহ উদ্ধার করে। তাদেরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃত দুই বাংলাদেশীর বয়স ২৪। ঘটনায় গুরুতর আহত তিন কর্মী আল কুয়েতি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। গোয়েন্দা পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








