জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নিউইর্য়কে দোয়া মাহফিল (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে জ্যাকশন হাইটস প্রেট্রিয়টস অব বাংলাদেশ এ জুলাই স্পিরিট। গত মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক দোয়ার আয়োজন করা হয়। 
এসময় প্রবাসী নেতৃবৃন্দ বলেন, আমরা স্মরণ করছি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ এবং অগণিত ভাই-বোনদের, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। আমরা লক্ষ লক্ষ প্রবাসী বিশ্বের কাছে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চাই। আমরা বৈষম্য চাই না। আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা অগণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই না। আমরা ফ্যাসিবাদের দোসরদের ক্ষমতায় আর দেখতে চাই। আমার প্রবাসীরা ভারতীয় আগ্রাসন মুক্ত একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। তাই আমরা আবারো বলতে চাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশ-বিদেশের সকল বাংলাদেশী জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা প্রবাসীরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি অবিলম্বে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা আবু সাদিক।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক আবদুস সবুর, এশিয়া মানবাধিকার সংস্থা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুক্তরাষ্ট্র শাখা) এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো জাবেদ উদ্দিন, খলকুর রহমান, জাকির হাওলাদার, দেলওয়ার হোসেন শিপন, মোঃ হোসেন আহম্মেদ, আলম সরকার, কমিউনিটি প্রেট্রিয়টস অব বাংলাদেশ এ জুলাই স্প্রীট এর চেয়ারম্যান আবদুল কাদের, ভাইস চেয়ারম্যান হাসান সিদ্দিক, কমিউনিটি নেতা মনিরুল ইসলাম মনির, জ্যাকসন হাইটস সোনালী এক্সচেঞ্জে ম্যানেজার নোয়াব হুসেন, এস্টেরিয়া ওয়েফেয়ার লোসাইটির সদস্য জহিরুল হক চৌধুরী প্রমুখ।
সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক আবদুস সবুর সকলকে ধন্যবাদ জানিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুন্থানে যুক্তরাষ্ট্র থেকে আমরা সকল রাজনৈতিক দল ও প্রবাসীরা জাতিসংঘের সামনে ডাইভারসিটি প্নাজা, কনস্যুলেটের সামনে, হোযাইট হাউজের সামনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ও ১ দফার পতিত সরকার পতনের আন্দোলনে অংশগ্রহণ করেছি তাই বতর্মান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ সরকারের কাছে দাবী করছি
-জুলাই সনদে আমাদের প্রবাসীদের স্বীকৃত রাখতে হবে
-অবিলন্বে জুলাই সনদ ঘোষণা করে সকল নিহতের পরিবারকে ও আহতদের আজীবন সাহায্যের আওতায় আনতে হবে
-প্রবাসীদের ভোটাধিকার নির্বাচনের আগে নিশ্চিত করতে হবে
বিমানবন্দরের হয়রানি বন্ধ করতে হবে
-অবিলম্বে নিউইর্য়কে -ঢাকা রুটে বাংলাদেশ বিমান চালু করতে হবে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল