Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

জেবিবিএর নির্বাচনী কার্যক্রম স্থগিতে সুপ্রীম কোর্টে মামলা, কারণ দর্শানোর নোটিশ

অনলাইন ডেস্ক পঠিত: 148 বার

প্রকাশিত: January 7, 2018 | 1:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক ইনক’র নির্বাচনী কার্যক্রম স্থগিত করতে সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল দিদারুল ইসলাম ও জেবিবিএ’র এডহক কমিটি নিউইয়র্ক ষ্টেট সুপ্রীম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গত ৫ জানুয়ারী শুক্রবার এ মামলা দায়ের করেন। মামলার ডকেট নম্বর ৯১/২০১৮। আদালত নির্বাচন কমিশনকে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব দেওয়ার জন্য ২০ দিন সময় নির্ধারণ করে দিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, জেবিবিএ’র গঠনতন্ত্র অনুযায়ী গত ২৮ ডিসেম্বর পুর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে উপদেষ্টা কমিটি এডহক কমিটিতে রূপান্তরিত হয়। অবশ্য বিদায়ী কমিটি তাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কয়েকদিন পুর্বে উপদেষ্টা কমিটি বাতিল করে নতুন একটি উপদেষ্টা কমিটি গঠন করে এবং বিদায়ী কার্যকরী কমিটির মেয়াদ তিন মাস বাড়িয়ে নেয়। গত ২৯ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মহসীন ননীর নেতৃত্বাধীন উপদেষ্টা কমিটি বিদায়ী কার্যকরী কমিটির উক্ত কর্মকান্ডকে গঠনতন্ত্র বহির্ভূত অবৈধ হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে উক্ত এডহক কমিটি সংকট নিরসনে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করলেও তা ফলপ্রসু হয়নি। গত ৩ জানুয়ারী এডহক কমিটি নির্বাচন কশিনকে বাতিল ঘোষণা করে নির্বাচনী প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা দেয়। নির্বাচন কমিশন ‘গঠনতন্ত্র মোতাবেক’ তাদের কর্মকান্ড অব্যাহত রাখে এবং ৬ জানুয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় ওইদিন সন্ধ্যায় তাদের নির্বাচিত ঘোষণা করেন। যদিও আগামী ২১ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য্য ছিল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV