Saturday, 31 October 2026 |
শিরোনাম
বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
সব ক্যাটাগরি

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সময় ট্রাম্প কি অসুস্থ ছিলেন?

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: December 9, 2017 | 9:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সময় ট্রাম্প কি অসুস্থ ছিলেন? বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সময় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঠোঁট আড়ষ্ঠ হয়ে আসছিল। এ নিয়ে পশ্চিমা মিডিয়ায় বেশ লেখালেখি হচ্ছে। বলা হচ্ছে, ওই সময় প্রেসিডেন্ট ট্রাম্প কি সুস্থ ছিলেন কিনা! বিষয়টি হোয়াইট হাউজ পর্যন্তু গড়িয়েছে। তাই হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, তিনি মেডিকেল চেকআপ করাবেন। আগামী বছরই ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে মেডিকেল চেকআপ করাবেন। এরপর রিপোর্টে কি আসে তা জনসমুক্ষে প্রকাশ করা হবে। বুধবারের পরের দিন বৃহস্পতিবার সমালোচনার জবাবে এমন কথা বলেছে হোয়াইট হাউজ। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, বুধবার ইসরাইল বিষয়ক ঘোষণা যখন দেন তখন ট্রাম্পের ঠোঁট ছিল অধিকতর শুষ্ক। শব্দের উচ্চারণগুলো আটকে যাচ্ছিল। ফলে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা জড়িত তারা তার স্বাস্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেন। তারা মনে করেন ট্রাম্পের দাঁতে অথবা শারীরিক অন্য কোনো সমস্যা আছে। ফলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স সামনে আসেন বৃহস্পতিবার। তিনি বলেন, ট্রাম্পের ঠোঁট শুধুই শুকিয়ে গিয়েছিল। এতেই সমস্যাটা হচ্ছিল। এর চেয়ে বেশি কিছু না। সারাহ স্যান্ডার্স আরো বলেন, আগামী বছরের প্রথম দিকে তার শারীরিক পরীক্ষার নির্ধারিত সময় রয়েছে। তাতে যা যা তথ্য পাওয়া যাবে তার সবটাই জনগণকে জানানো হবে। উল্লেখ্য, ৭০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট নির্বাচিত জন ট্রাম্প। এখন তার প্রেসিডেন্সির বয়স প্রায় এক বছর। এখন প্রায় ৭১ বছর বয়সে দাঁড়িয়ে তিনি। তবে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে প্রকাশ্যে কোনো তথ্য দেন নি তিনি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ