Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জে.এস.ডি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভা

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: November 10, 2014 | 6:20 PM

গত ৮ নভেম্বর শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দল- জে.এস.ডি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে স্থানীয় একটি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুউদ্দিন আহমেদ শামীম এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন লক্ষীপুর ২ আসনের সাংসদ মোহাম্মদ নোমান, সাবেক সাংসদ আনিসুজ্জামান খোকন, স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সদস্য কমরেড রফিক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, কেন্দ্রীয় প্রবাস বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান, কেন্দ্রীয় সদস্য আবু ছায়েদ চেয়ারম্যান, মোঃ সরওয়ার, বাংলাদেশ আওয়ামীলীগ যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, জাতীয়পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল– বিএনপি’র নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি মাওলানা অলি উল্যাহ্ মোহাম্মদ আতিকুর রহমান, নিউইয়র্ক প্রেসক্লাবের সভাপতি, বাংলাপত্রিকা ও টাইম টিভি’র সিইও আবু তাহের, সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি শিশুসাহিত্যিক হাসানুর রহমান, অধ্যাপক সামছুদ্দীন, মাস্টার নাসির উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, এ্যাডভোকেট জসিম উদ্দিন, মোস্তাফিজুর রহমান মঞ্জু, ফরিদ উদ্দিন রতন, জাকারিয়া চৌধুরী।

বক্তব্য রাখেন- জাতীয় সমাজতান্ত্রিক দল- জে.এস.ডি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা আহসান মাসুদ, সহ-সভাপতি দিলিপ দেব, সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিক উল্যা, সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

DSC06894

আলোচনা সভার শুরুতে ’৫২-’৭১ এবং ’৭১ থেকে অদ্যাবদি পর্যন্ত একটি শোষণহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মী সহ সকল শহীদদের স্মরনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নেতৃবৃন্দ বলেন- সামাজিক বিপ্লবের মাধ্যমে শ্রমিক, কৃষক, সর্বহারা জনতা, মেহনতি মধ্যবিত্ত এবং প্রগতিশীল বুদ্ধিজীবি মানুষের মধ্য হতে গড়ে উঠা নতুন নেতৃত্বের অধিকারী শ্রমিক, কৃষক মেহনতি মানুষের সত্যিকার প্রতিনিধিদের উপর রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা অর্পন এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে শ্রেনীহীন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই ১৯৭২ সালের ৩১ শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল- জে.এস.ডি জন্ম লাভ করে। সমাজ বিকাশের নতুন সম্ভাবনাকে বিকশিত করে তোলার জন্য পুরনো বিজাতীয় শক্তির বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের ঐহিত্য নিয়ে বাঙালী জাতির জন্ম। স্বাধীনতা যুদ্ধে উপনিবেশীক স্বৈরাচারী শক্তিকে পরাভুত করে বাঙালী জাতি পৌরুষত্বের পরিচয় দিয়েছে। স্বাধীনতার পর বার বার এ জাতি বিজয়ের সাফল্যগুলোকে সুসংহত করে শ্রেনীহীন সমাজব্যবস্থার পথে এগিয়ে যেতে চেয়েছে। কিন্তু দলীয় শাষনের যাঁতাকলে পড়ে গত ৪৩ বছর ধরে এদেশের নেতৃবর্গ জাতির এ উর্ধ্বমূখী আকাঙ্খাকে উপলব্দি করতে ব্যর্থ হয়েছে। তাই জাতি আজ হাতাশা ও বিক্ষুব্ধ। রাজনৈতিক দলগুলি দেউলিয়া ও দিশেহারা। এখন জাতি চায় এমন একটি রাজনৈতিক কর্মসূচী- যা শান্তি দিবে, সংহতি দিবে, উন্নয়ণ আর প্রগতির নতুন যুগের সূচনা করবে। কিন্তু এক্ষেত্রে উপনিবেশিক ধাঁচের রাজনৈতিক দলগুলি ব্যর্থ-অক্ষম-অর্থব। একমাত্র জাতীয় সমাজতান্ত্রিক দল- জে.এস.ডি জাতির আশা আকাঙ্খার স্বার্থক প্রতিনিধি। যারা সংগ্রামের আপোষহীন ও নির্মম; আবার শান্তির জন্য আন্তরিক ও অঙ্গীকারাবদ্ধ।

DSC06904

দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক- এ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল বলেন- স্বাধীনতা যুদ্ধের ৪৩ বছর পরে জাতি যখন দেশ গড়া ও উন্নয়নের এমন একটি কর্মসূচী ও শান্তিপূর্ণ পরিবেশের কামনায় উন্মূখ- ঠিক সেই মূহুর্তেই জাতীয় সমাজতান্ত্রিক দল- জে.এস.ডি ‘দুইকক্ষ’ বিশিষ্ট পার্লামেন্ট গঠন, ফেডারেল গর্ভামেন্ট পদ্ধতির প্রর্বতন, বাংলাদেশে ৯টি প্রদেশ গঠন, কেন্দ্রে জাতীয় ঐক্যমতের সরকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ‘উচ্চকক্ষ’ থেকে তত্বাবধায়ক সরকার গঠন, স্বাধীন বিচার ব্যবস্থা নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠা, প্রবাসীদের বিনিয়োগের জন্য ‘উপজেলা শিল্প এলাকা’ গঠন, সার্কের আলোকে উপ-আঞ্চলিক জোট গঠন সহ দশ দফা কর্মসূচী হাজির করেছে; যা শান্তি ও জাতিয় সংগতির যুগোপযুগির দিকদর্শন। তিনি আরো বলেন, আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে দখলদারের মতো দেশ চালাচ্ছে। তারা মানুষের ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা হরণ করেছে। বিরোধী দলের আচরণেও জনগণ হতাশ। মানুষ তাদেরও বিশ্বাস করে না। যুদ্ধাপরাধী জামায়াতকে মানুষ ‘৭১-এ বয়কট করেছে। এ ত্রি-রাহু থেকে জনগণ মুক্ত হতে চায়। তারা বিকল্প শক্তিকে দেখতে চায়। তাই ’৭১ সালের মতো আবার রাজনৈতিক কর্মসূচীর ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলে এ ত্রি-রাহু থেকে দেশকে মুক্ত করে এই অচলাবস্থার অবসান ঘটাতে হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV