Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের বিপুল জনগোষ্ঠীর মানবিক সংকটসহ ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে আবারও নিরাপত্তা পরিষদের দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করলেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন

অনলাইন ডেস্ক পঠিত: 164 বার

প্রকাশিত: October 19, 2017 | 1:02 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৮ অক্টোবর প্যালেস্টাইন সমস্যাসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতির উপর এক উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের বিপুল জনগোষ্ঠীর মানবিক সংকটসহ ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে আবারও নিরাপত্তা পরিষদের সম্মিলিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের কথা বললেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।এ প্রসঙ্গে রাষ্ট্রদূত মাসুদ বলেন, “ইতোপূর্বে ও সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক জান্তাদের দ্বারা জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল জনগোষ্ঠীকে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার প্রেক্ষিতে আমরা এই সমস্যার ভয়াবহতা উপলব্দি করতে পারছি এবং সঙ্গত কারণেই ফিলিস্তিনী ভূখন্ডে দীর্ঘস্থায়ী এই অবৈধ দখল ও ফিলিস্তিনী জনগণের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করছি”।
রাষ্ট্রদূত আরও বলেন, “বাংলাদেশ গত তিন দশক ধরে রোহিঙ্গা সমস্যা মোকাবিলা করছে। এ সমস্যা সমাধানে মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক প্রচেষ্টায় আমরা নিরাপত্তা পরিষদের সম্মিলিত ও দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করছি। নিরাপত্তা পরিষদ এসকল দীর্ঘস্থায়ী সংকটের শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের লক্ষ্যে ঐক্যমত প্রদর্শন করছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ; তা না করলে দীর্ঘমেয়াদী এই সমস্যা আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিবে”।
প্যালেস্টাইন প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোভাবের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, “আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ও জনগণ সর্বদাই পূর্ব জেরুজালেমকে রাজধানী করে দুইরাষ্ট্র সমাধান কাঠামোর (Two state solution framework) ভিত্তিতে একটি স্বাধীন, টেকসই, সুসংহত ও সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারসহ ফিলিস্তিনী জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার আদায়ের ন্যায় সঙ্গত সংগ্রামে পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে”।
এ বক্তৃতায় রাষ্ট্রদূত মাসুদ ফিলিস্তিনী উদ্বাস্তুদের কার্যকর মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে আনরোয়া (The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East-UNRWA)-কে বর্ধিত ও পর্যাপ্ত তহবিল সরবরাহ নিশ্চিতকল্পে বাংলাদেশের জোরালো অবস্থানের কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV