Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

জোর করে ভোট নেয়ার দিন শেষ : নিউইয়র্কে শেখ হাসিনার বিশেষ সহকারি ড. গোলাপ

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: June 24, 2017 | 1:54 AM

নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ড. আব্দুস সোবহান গোলাপ বলেছেন, ‘জোর করে ভোট নেয়ার দিন শেষ। গত কয়েক বছরে শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে যে উন্নয়ন ঘটেছে, তা সর্বসাধারণকে যথাযথভাবে অবহিত করতে পারলেই জনগণ কনভিন্স হবেন। আর এভাবেই ভোট নিতে হবে সামনের নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসাতে।’ এনআরবি নিউজ

বাংলাদেশ আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৩ জুন শুক্রবার অপরাহ্নে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জ্যাকসন হাইটসের হাটবাজার পার্টি হলে অনুষ্ঠিত সমাবেশে ড. গোলাপ প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ‘দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ যে আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দীপ্ত প্রত্যয়ে ধাবিত হচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে,-এসব সবিস্তারে বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করতে হবে নেতা-কর্মীদেরকে।’ 

ড. গোলাপ উল্লেখ করেন, ‘আগের মত আবারো জামাত-শিবির-বিএনপি দেশ ও বিদেশে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ওরা টুয়েন্টি টুয়েন্টিওয়ানের রোডম্যাপকে নস্যাৎ করে বাংলাদেশকে আবার থামিয়ে দিতে চায়। শেখ হাসিনার বিরুদ্ধে চলমান এসব ষড়যন্ত্র সম্পর্কে সকলকে চোক-কান খোলা রাখতে হবে।’নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী সভাপতিত্ব করেন এ সমাবেশে। বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘২০১৯ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় দিতে প্রবাসীরা ঐক্যবদ্ধ রয়েছে। সামনের বছরেই শতশত প্রবাসী কর্মী-সংগঠক নিজ নিজ এলাকায় গমন করার প্রস্তুতি নিচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ৫ বছরের জন্যে ক্ষমতায় বসানোর বিকল্প নেই।’

সমাপনী বক্তব্যে জাকারিয়া চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্রে আওয়ামী পরিবার আজ ঐক্যবদ্ধ। সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর এ সমাবেশের সকলেই সংকল্পবদ্ধ সামনের জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিপুলভাবে জয়ী করতে।’ সংগঠনের সেক্রেটারি ইমাদ চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, নির্বাহী সদস্য শাহানারা রহমান, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল, মহানগর আওয়ামী লীগের নেতা যুগ্ম সম্পাদক নুরল আমিন বাবু, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরল ইসলাম নজরুল প্রমুখ।  মাওলানা সাইফুল আলম সিদ্দিকী কর্তৃক বিশেষ দোয়া-মাহফিল ও মোনাজাতের পর ইফতার পরিবেশন করা হয় উপস্থিত সকলের মধ্যে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ