জ্ঞান বাড়লে মস্তিষ্কের ক্ষমতা কমে!
এম এ আহাদ শাহীন: বয়সে সবকিছুই সমৃদ্ধ হয়- একটি বিখ্যাত প্রবাদবাক্য। সাধারণভাবে বলা হয়ে থাকে, বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের কার্যকারিতা কমে যেতে থাকে। কিন্তু প্রথমবারের মতো বিজ্ঞানীরা বলছেন, বয়স বাড়ার কারণে জ্ঞান বাড়ে এবং এর ফলে পুরনো মস্তিষ্কের নতুন কিছু গ্রহণ করার সময় লাগে বেশি। অনেকে এটাকে ভুলভাবে বলতে পারেন মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাস পাচ্ছে।
বিজ্ঞানীরা বলছেন, বয়স বাড়ার সাথে সাথে দুনিয়া সম্পর্কে মানুষের জ্ঞান বাড়তে থাকে। এটা অনেকটা কম্পিউটারের হার্ড ড্রাইভ পূর্ণ হয়ে যাওয়ার মতো ব্যাপার। মেধা হ্রাস পাওয়ার কারণে নয়, বরং অনেক বেশি অভিজ্ঞতার কারণে পুরনো মস্তিষ্ক মন্থর হয়ে যায়।
জার্মানির তুবিনজেন বিশ্ববিদ্যালয়ের ড. মাইকেল র্যামস্কারের নেতৃত্বে একদল গবেষক এই সিদ্ধাšেত্ম পৌঁছেছেন। তারা কম্পিউটার ব্যবহার করে দেখেছেন, যেসব কম্পিউটার সীমিত সামগ্রী ‘পড়েছে’ সেগুলোর চেয়ে একই মানের পুরনো যেসব কম্পিউটার বেশি ‘পড়েছে’ সেগুলোর চেয়ে বেশি কার্যক্ষম। তাদের মতে, ‘অভিজ্ঞতার’ কারণে কম্পিউটারের ডাটাবেইজ বাড়তে থাকে। এর ফলে এসব কম্পিউটারকে বেশি তথ্য প্রসেস করতে হয়। এতেই বেশি সময় লাগে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








