জ্যাকসন হাইটসেও জনপ্রিয়তায় সাগর চাইনিজ : ফেসবুক, টুইটারে ছবি পোস্টকারীদের ১০% ছাড়
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : গ্রাহকদের ক্রমাগত চাহিদা এবং সাফল্যের ধারাবাহিকতায় নিউইয়র্কে বাংলাদেশীদের অন্যতম বাণিজ্যিক এলাকা জ্যাকসন হাইটসে যাত্রা শুরু করেছে সাগর চাইনিজ। গত ১৩ জানুয়ারি দুপুরে ৩৭ এভিনিউর উপর ৭৪ এবং ৭৫ স্ট্রিটের মাঝে ৭৪-১৯ এর ব্রুসন বিল্ডিং এ উদ্বোধন করা হয় সাগর চাইনিজের তৃতীয় শাখার। ইতোমধ্যেই বাঙালি কমিউনিটির কাছে অন্যতম সেরা রেষ্টুরেন্ট হিসেবে পরিচিতি পাওয়া সাগর চাইনিজ জ্যাকসন হাইটসেও জনপ্রিয় হয়ে ওঠছে। রেষ্টুরেন্টটিতে খেয়ে ছবি তুলে ফেসবুক, টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমে ছবি পোস্টকারীদের জন্য ১০% ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে।
সাগর চাইনিজের স্বত্ত্বাধিকারী শামিউর রহমান জানান, দীর্ঘ দিন ধরে গ্রাহকদের অনুরোধ আর প্রত্যাশা পূরণের লক্ষ্যেই জ্যাকসন হাইটসে খোলা হয়েছে সাগর চাইনিজের তৃতীয় শাখা। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণে ২০১৭ সালের মে মাসে জ্যাকসন হাইটসের ব্রুসন বিল্ডিং এ রেষ্টুরেন্ট করার জন্য ভাড়া নিই। নিজের মত করে সাজিয়েছি রেষ্টুরেন্টটি। এটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ পারিবারিক পরিবেশে খাবারের জন্য। পরিবার-পরিজন নিয়ে সবাই যেন তৃপ্তির সাথে খেতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বলা যায়, জ্যাকসন হাইটসে সবচেয়ে সুন্দর পরিপাটি রেষ্টুরেন্ট এটি। সাগর চাইনিজের অন্যান্য শাখার মত এখানেও একই গুণগত মানের খাবারের ব্যবস্থা রয়েছে। জ্যাকসন হাইটসের সাগর চাইনিজে ৯২ জন মানুষ একসাথে খাবার খেতে পারেন। ১০/১২ জন কর্মী রয়েছেন গ্রাহক সেবায়। প্রায় শতাধিক আইটেম রয়েছে। জনপ্রিয় আইটেমের মধ্যে রয়েছে থাই সুপ, চিকেন ললিপপ ও ফ্রাইড রাইচ। এখানে কোন চায়ের ব্যবস্থা নেই। উন্নত মানের খাবার এবং শতভাগ হালাল ও সুস্বাদু খাবার পরিবেশন করে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করাই আমাদের মূল উদ্দেশ্য। গ্রাহকদের অর্ডার নেয়ার পর ফ্রেশ খাবার তৈরি করে দেয়াই আমাদের প্রধান বৈশিষ্ট। তিনি বলেন, ফ্রেশ এবং নতুন খবারের জন্যই মানুষ সাগর চাইনিজের খাবার পছন্দ করে।
শামিউর রহমান জানান, তার বাবা আব্দুর রহমান (মাতু ভাই নামে পরিচিত) ১৯৯৬ সালে জ্যামাইকায় সাগর রেষ্টুরেন্ট নামে প্রথম রেষ্টুরেন্ট খোলেন। শামিউর রহমানের মা মরহুমা শামীমা আক্তার রহমান সাগরের নামে এই রেষ্টুরেন্টের নামকরণ করা হয়। ২০০৭ সালের জানুয়ারি মাসে তার মা ইন্তেকাল করেন। শামিউর রহমান তার আম্মার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আজ আমার আম্মা বেঁচে থাকলে তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন।
শামিউর রহমান জানান, সাগর রেষ্টুরেন্টের ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় ২০০৮ সালে জ্যামাইকায় প্রথম চালু করা হয় হালাল চাইনিজ। অল্প সময়ের মধ্যেই সাগর চাইনিজের খাবারের খ্যাতি চারিদিকে ছাড়িয়ে পড়ে। এর পর মানুষের চাহিদা পূরণে ২০১১ সালে বেলরোজের ফ্লোরালপার্কে খোলা হয় সাগর চাইনিজের দ্বিতীয় শাখা এবং সর্বশেষ জ্যাকসন হাইটসে উদ্বোধন করা হল তৃতীয় শাখা। উন্নত-সুস্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে সাগর চাইনিজ জ্যাকসন হাইটসেও বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় রেষ্টুরেন্ট হয়ে ওঠবে এ প্রত্যাশা শামিউরের।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes