Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র সাধারণ সভা ২১ নভেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: November 10, 2017 | 8:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) এর মুলতবী সাধারণ সভা আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। উপদেষ্টাদের সঙ্গে কার্যকরী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সোমবার জ্যাকসন হাইটসের খাবার বাড়ীর পালকি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জেবিবিএ এর সভাপতি জাকারিয়া মাসুদ জিকো ও সাধারণ সম্পাদক তারেক হাসান খান বলেন, উপদেষ্টাদের সঙ্গে আমাদের ফলপ্রসু আলোচনা হয়েছে। বৈঠকে ৫ জন উপদেষ্টা এবং কার্যকারী কমিটির ১৫ জনই উপস্থিত ছিলেন। আলোচনায় নির্বাচনসহ সার্বিক বিষয় উঠে আসে। পরে সিদ্ধান্ত হয় আগামী ২১ নভেম্বর মুলতবী সাধারণ সভার। এছাড়া সদস্য ফরম জমা দেয়ার তারিখ নির্ধারিত হয় ৩০ নভেম্বর। সদস্য ফিস একশো ডলার পুন:নির্ধারিত হয়। সদস্য নির্বাচন কমিটিতে সহ সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ও কার্যকরী সদস্য শেখ এম. হোসাইন মোশাররফের নাম অর্ন্তভূক্তের সিদ্ধান্ত হয়েছে।বৈঠকে অংশ নেয়া উপদেষ্টরা হলেন মহসিন মিয়া, মোহাম্মদ রহমান, মোহাম্মদ পিয়ার, মহসিন ননী ও কাজী মন্টু। কার্যকরী কমিটির মধ্যে ছিলেন, সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, সাধারণ সম্পাদক তারেক হাসান খান, সহসভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সহসভাপতি মোল্লাহ এমএ মাসুদ, যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মান, কোষাধ্যক্ষ মো. সেলিম হারুন, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক মো: হাছান জিলানী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন, দপ্তর সম্পাদক মাহমুদ হোসাইন বাদশা, কার্যকরী সদস্য কামরুজ্জামান বাচ্চু, শেখ এম হোসাইন মোশাররফ, এসএমএ হাসান, আব্দুল আলিম ও মো: আলী লিয়াকত ।
উল্লেখ্য, জেবিবিএ-এর এই সভার সিদ্ধান্ত সম্পর্কে একটি সাপ্তাহিকে যে সংবাদ প্রকাশিত হয়েছে সংগঠনের সদস্যরা তাকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন। এ সংবাদে বলা হয়েছে উপদেষ্টারা সংগঠনের সব কার্যক্রম স্থগিত করে দিয়েছেন।
এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক হাসান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোন সিদ্ধান্ত হয়নি। সংবাদটি উপদেষ্টা মহসিন ননীর বরাত দিয়ে প্রকাশিত হয়েছে। এ ব্যাপারে মহসীন ননীর সঙ্গে আজকালের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ধরেনর কথা আমি ওই পত্রিকার রিপোর্টারকে বলিনি’। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট উক্ত রিপোর্টার জেবিবিএ-এর একটি পক্ষের কাছ থেকে সুবিধা নিয়ে এ ধরনের সংবাদ সব সময় প্রকাশ করে আসছে।
অন্যদিকে আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক মো: হাসান জিলানীর কর্মকান্ড নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। একবার তিনি জেবিবিএ এর সংবাদ সম্মেলনের মঞ্চে বসেন আবার তিনি কথিত মুলতবী সভার মঞ্চেও বসেন। অথচ জিলানীর জ্যাকসন হাইটসে কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই। তিনি ম্যানহাটনের একটি কোম্পানিতে ফুলটাইম কাজ করেন। আজকাল

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV