জ্যামাইকায় ডাকাতির ঘটনায় দুই বাংলাদেশি আহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জ্যামাইকার হিলসাইডের স্টার কাবাব রেস্টুরেন্টে ডাকাতির সময় হামলায় দুই বাংলাদেশি আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ডাকাতরা স্টার কাবাবের ক্যাশ কাউন্টার থেকে টিপস বাক্স ছিনিয়ে নেয়ার সময় রেস্টুরেন্ট মালিক শিবলী নোমানী ও আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক দেশকণ্ঠের সম্পাদক দর্পণ কবীর তাদের প্রতিরোধ করে। এসময় ডাকাতরা তাদের উপর হামলা করে দ্রুত পালিয়ে যায়। হামলায় শিবলী নোমানী ও দর্পণ কবীর আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী জানায়, গত মঙ্গলবার রাত নয়টার দিকে একদল কৃষ্ণাঙ্গ যুবক স্টার কাবার রেস্টুরেন্টে ঢুকে ক্যাশ কাউন্টারে রাখা টিপস বাক্স ছিনিয়ে নেয়। এসময় রেস্টুরেন্টের মালিক নাট্যকর্মী শিবলী নোমানী তাদের গতিরোধ করেন। ডাকাতরা শিবলীকে স্বজোরে আঘাত করলে তিনি ছিটকে পড়েন। এসময় রেস্টুরেন্টে থাকা দর্পণ কবীর এগিয়ে আসলে ডাকাতরা তাঁর উপরও হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে শিবলী নোমানীকে কুইন্স হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। শিবলী চোখে ও মাথায় গুরুতর জখম হন। দর্পণ কবীরও পায়ে আঘাত পান। তিনি পরে লংআইল্যান্ড জুইশ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ও উপস্থিত লোকজন থেকে তথ্য নিয়ে ডাকাতদের খজছে।
স্টার কাবাব রেস্টুরেন্টের মালিক শিবলী নোমানী জানান, রাত আনুমানিক নয়টার দিকে চারজন কৃষ্ণাঙ্গ এক সাথে রেস্টুরেন্টে প্রবেশ করে। দুর্বৃত্তদের একজন ক্যাশ কাউন্টার থেকে টিপস বক্স নিয়ে দ্রুত সটকে পড়ে। অন্যরা হট্টগোল করতে থাকে। এসময় আমি তিনজনকে আটকাই। তারা আমার উপর হামলা করে। চারজন দুর্বৃত্তের মধ্যে দুজন নারী ছিল বলে জানান শিবলী। সন্ধ্যায় হিলসাইডের জনবহুল রেস্টুরেন্ট ও মার্কেট এলাকায় প্রকাশ্যে ডাকাতি ও হামলার ঘটনায় কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, এসব হামলায় আমরা নিন্দা জানাই। বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তায় আমরা কমিউনিটির পক্ষ থেকে সিটি প্রশাসনের সাথে মিটিং করবো। ইতোমধ্যে আমি পুলিশের সাথে কথা বলেছি।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!