Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জ্যামাইকা মুসলিম সেন্টারে রাসূল (সাঃ) এর আদর্শে অনুপ্রাণিত যুব সমাজ শীর্ষক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: December 5, 2017 | 11:08 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহানবী সা: এর আদর্শে যুব সমাজ শীর্ষক পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কীনোট স্পিকার ছিলেন ড. মুফতি মোহাম্মদ ফরহান। গ্লোবাল দাওয়াহ্ টেলিভিশন আইটিভি ইউএসএ ও জ্যামাইকা মুসলিম সেন্টার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেএমসি প্রেসিডেন্ট খাজা মিজান হাসান। সেক্রেটারী জেনারেল মনজুর চৌধুরীর উপস্থাপনায় পবিত্র কুরআন তেলাওয়াত, স্বাগত বক্তব্য শেষে বিশ্বজয়ী বাংলাদেশী আমেরিকান শিশু হাফেজ মারিয়াম মাসুদ লাম তার তেলাওয়াত ও কুরানিক গল্প উপস্থাপন করেন। শিশু-কিশোররা মারিয়ামের তেলাওয়াত শুনে তার কাছে ছুটে যায়।
রাসুল (সাঃ) এর শানে নাতে রাসূল ও নাশিদ উপস্থাপন করেন আন্তর্জাতিক নাশিদ শিল্পী ইকবাল এইচ জে, সীরাতে রাসূল (সাঃ) এর উপর জ্ঞানগর্ভ আলোচনা উপস্থাপন করেন ইমাম মীর্জা আবু জাফল বেগ, ইমাম শামসি আলী, ইমাম সালাহ মাহমুদ ও নাত পরিবেশন করেন ডাঃ জুন্নুন চৌধুরী, জ্যামাইকা মুসলিম সেন্টারের পক্ষে ডাঃ মাহমুদুর রহমান তুহিন, ডাঃ সিদ্দিকুর রহমান, ডাঃ বিল্লাহ, ইকবাল এইচ জে, মারিয়াম মাসুদ ও মুফতি ফারহানকে ক্রেষ্ট তুলে দেন।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আইটিভি ইউএসএ এর প্রধান নির্বাহী মুহামম্দ শহীদুল্লাহ্ রাসূল (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জেএসসিকে কৃতজ্ঞতা স্মারক তুলে দেন মুহাম্মদ শহীদুল্লাহ।
শিশু কিশোর, যুব ও মুসল্লিদের উপচেপড়া উপস্থিতি রাসুল (সাঃ) প্রেমের কথা স্মরণ করিয়ে দেয়। ইমাম আবু জাফর বেগ বলেন, পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদের উচিত বেশি বেশি করে দরূদ শরীফ পাঠ করা, আমাদের প্রত্যেকের উচিত রাসূল (সাঃ) এর জীবনী পাঠ করা, তাহলে আমাদের মাঝে রাসূল (সাঃ) এর মহব্বত সৃষ্টি হবে।
ইমাম শামসী আলী তরুন সমাজকে রাসূল (সাঃ) এর জীবন থেকে শিক্ষা নিয়ে আমল করার আহ্বান জানান। রাসূল (সাঃ) এর জীবন একমাত্র আমাদের জন্য আদর্শ। বর্তমান সময়ে আমরা রাসূল এর মক্কী এবং মাদানী জীবন থেকে আদর্শ শিক্ষা নিতে হবে।
ইমাম সালাহ মাহমুদ রাসূল পাক এর জন্ম থেকে যুব বয়স পর্যন্ত কীভাবে মক্কা থেকে সারা পৃথিবী ব্যাপী শুধুমাত্র উন্নত চরিত্র ও আদর্শ দিয়ে ইসলামকে বিজয়ী করেছেন তার উপর আলোকপাত করেন।
ড. মুফতি ফারহান প্রধান আলোচকের বক্তব্যে বলেন, একমাত্র আদর্শ অনুসরণীয়, অনুকরণীয় প্রিয় নবী (সাঃ)। আমাদের নতুন প্রজন্ম, যুবকদের মাঝে রাসূল (সাঃ) এর আদর্শ তুলে ধরতে পারলে জাতি হবে উন্নত। আমাদের ভবিষ্যত প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে মহানবী (সাঃ) এর উন্নত চরিত্র আদর্শকে সকলের মাঝে প্রচার প্রসার করতে হবে।
সভাপতি খাজা মিজান হাসান সকলকে ধন্যবাদ দিয়ে আইটিভি ইউএসএ এর প্রতি কৃতজ্ঞতা ও সকলকে দেয়া ও সহযোগিতার আহ্বান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV