Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রকারি সাদী-মিল্টনকেও বিচারে সোপর্দের দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’র

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: June 2, 2016 | 1:17 PM

নিউইয়র্ক, এনআরবি নিউজ : ইসরাইলে ক্ষমতাসীন লিকুদ পার্টির কথিত নেতা মেনদি সাফাদির সাথে সজীব ওয়াজেদ জয়ের বৈঠকের অপপ্রচারকারি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদী ও বিএনপির এজেন্ট জ্যাকব মিল্টনকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারে সোপর্দের দাবি জানালো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। একইসাথে হার্ভার্ড থেকে উচ্চতর ডিগ্রিধারী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জয়ের বিরুদ্ধে এহেন অপপ্রচারের মদদদাতা খালেদা জিয়া ও তারেক রহমানেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে একই সমাবেশ থেকে। ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে গ্রেফতারকৃত বিএনপি নেতা আসলাম চৌধুরীর মদদদাতা হিসেবে খালেদা-তারেককেও অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বক্তারা।
১ জুন বুধবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘ইত্যাদি’ পার্টি সেন্টারে ‘সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে’ অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ বসারত আলী। মূল বক্তব্য উপস্থাপন করেন সভার সঞ্চালক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। আজাদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের ৬ কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে বিএনপির পক্ষে এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিবৃতি তৈরী করেছিলো খালেদা জিয়ার উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদী। ফ্লোরিডাসহ বিভিন্ন স্থানে প্রতারণা, জালিয়াতি, ধাপ্পাবাজির ঘটনায় গত এক দশকে কমপক্ষে ২৯ বার জেলে যায় এই সাদী। অপরদিকে জ্যাকব মিল্টন নামক ব্যক্তিটি ঢাকা ক্যান্টনমেন্টে ঠিকাদারি করা অবস্থায় দুর্নীতির দায়ে অপসারিত হয়েছে। সেই অপকর্মের বিচার এড়াতে পালিয়ে নিউইয়র্কে এসে একই ধরনের জঘন্য অপকর্মে লিপ্ত রয়েছে। একটি মর্টগেজ কোম্পানীর নামে সে বেশ ক’জন প্রবাসীর সর্বনাশ করে কয়েক বছর জেলে ছিল। জেল থেকে ছাড়া পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপকর্মে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জঘন্য অপপ্রচারের অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রস্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে হাস্যকর একটি প্লট তৈরী করেছে।’ আজাদ উল্লেখ করেন, ‘বাংলাদেশে এযাবতকালের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হচ্ছেন তারেক রহমান। লন্ডনে পালিয়ে থেকে সে যুক্তরাষ্ট্রে দুর্বৃত্ত আর বাটপার হিসেবে পরিচিতদের দিয়ে শেখ হাসিনার সরকারের ইমেজ বিনষ্টের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’ আজাদ বলেন, ‘সাদী এবং মিল্টন উভয়ের বাড়ি বরিশাল এবং তারা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনার নামেও ইমিগ্রেশনের সাথে প্রতারণা করেছে।’ ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতকে এ ব্যাপারে খোঁজ-খবর নেবার আহবান জানান তিনি।
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা -৯ আসনের এমপি শিরিন নাইম পুনম। পুনম বলেন, ‘জাতিরজনককে হত্যা আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে সামরিক ছাউনি থেকে জন্ম নেয়া বিএনপি জনসমর্থন হারিয়ে এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অবশেষে তারা ইসরাইলের সহায়তায় ক্ষমতা গ্রহণের চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এখন তারা বঙ্গবন্ধুর দৌহিত্র জয় সম্পর্কে জঘন্য অপপ্রচার চালাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসেন বলেন, ‘তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে সাদী আর মিল্টন যে অপপ্রচারে নেমেছে তা বাংলাদেশের মানুষ বুঝতে সক্ষম হয়েছে। ইসরাইলের সহায়তা নিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের হোতা হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী গ্রেফতার হবার পরই জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে হার্ভার্ড থেকে উচ্চতর ডিগ্রিধারী জয়ের বিরুদ্ধে নেমেছে।’ ‘আসলাম চৌধুরীর ষড়যন্ত্রের বিষয়টি ধামাচাপা দিতে খালেদা জিয়া এবং তারেক রহমানের মদদেই সাদী আর মিল্টন এহেন জঘন্য অপতৎপরতায় লিপ্ত হয়েছে’-বলেন আরেক সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ।
সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আলম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনেওয়াজ প্রমুখ।
বক্তারা মিডিয়ার প্রতি আন্তরিক অনুরোধ জানান প্রবাসে বাটপারি-ধাপ্পাবাজির তথ্য সবিস্তারে উপস্থাপনের জন্যে। এর আগে এফবিআইকে ঘুষ দিয়ে জয়কে অপহরণের ষড়যন্ত্র যারা করেছিল, তারাও তারেক রহমানের এজেন্ট হিসেবে কাজ করে। সেই চক্রের সদস্য সাদী-মিল্টনেরা নয়া চক্রান্তে লিপ্ত হয়ে সজীব ওয়াজেদ জয়ের ইমেজ বিনষ্টের খেলায় মেতে উঠেছে বলে উল্লেখ করেন বক্তারা।
জয়ের বিরুদ্ধে এহেন মিথ্যাচার আর ষড়যন্ত্রে লিপ্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে নিউইয়র্কে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী পরিবারের উদ্যোগে আরেকটি সভা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV