Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

টরন্টোতে চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যাল ২৮ ও ২৯ এপ্রিল : থাকবে দু’বাংলার জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: November 26, 2017 | 6:00 PM

সিবিএনএ, কানাডা : বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই চমক। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই তারকা মেলা। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই উপচেপড়া দর্শক এবং টিকিট সোল্ডআউট। টানা তিনবারের অভাবনীয় সাফল্যের পর আগামী বছরের ২৮ ও ২৯ এপ্রিল কানাডার বাণিজ্যিক নগরী টরন্টোতে অনুষ্ঠিত হবে চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যাল। বাংলাদেশ ফেস্টিভ্যালের বিগত আয়োজনগুলোতে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি তারকারা। এদের মধ্যে এগারোবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবিনা ইয়াসমীন, প্লেব্যাক স¤্রাট সৈয়দ আব্দুল হাদী, কোকিল কন্ঠী সামিনা চৌধুরী, এভারগ্রীন কুমার বিশ্বজিত, হার্টথ্রব আঁখি আলমগীর, গানের পাখি মৌটুসি, জনপ্রিয় শিল্পী চন্দন সিনহা, দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, চিত্র নায়িকা মৌসুমী, চিত্রনায়ক ওমর সানি উল্লেখযোগ্য। গত বছর বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে শুভেচ্ছাবাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অন্টারিও প্রিমিয়ার ক্যাথলিন উইন, টরন্টো মেয়র জন টরি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অন্টারিওর ইমিগ্রেশন মিনিস্টার লরা এ্যালবেনিজ, এডুকেশন মিনিস্টার মিটজি হান্টার, এনডিপির জগমিত সিং, অন্টারিও কনজারভেটিভ পার্টির প্রধান প্যাট্রিক ব্রাউন এমপিপি, কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার মিজানুর রহমান, বিল ব্লেয়ার এমপি, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি সহ আরো অনেকে। প্রতিবছর ৭২ সদস্যের একটি টীম এই আয়োজনকে সফল করতে দিনরাত কাজ করে। খুব শীঘ্রই ফেস্টিভ্যাল উদযাপন কমিটির সকল সদস্যের নাম ঘোষণা করা হবে। চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যালের পক্ষে সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বললেন, চতুর্থ বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে থাকবে ভিন্নতা। দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের পরিবেশনাতো থাকছেই। পাশাপাশি কানাডা এবং আমেরিকার ভিন্ন শহরের গুণী শিল্পীদের পরিবেশনা এবার ভিন্নমাত্রা যোগ করবে। প্রতিবারের মতো এবারও কানাডার মূলধারার শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা আলোকিত করবেন ফেস্টিভ্যাল মঞ্চ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV