টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সদ্য কারামুক্ত বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলমসহ বিশ্বের এক একদল নির্যাতিত সাংবাদিককে ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিন। এই তালিকায় শহিদুল আলমের পাশাপাশি তুরস্কে খুন হওয়া ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাশোগি ও মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের খবর প্রকাশের দায়ে দন্ডপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিকও রয়েছেন। টাইম ম্যাগাজিনে শহিদুল আলমের বিষয়ে বলা হয়েছে, গত আগস্টে বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে শহীদুল আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শতাধিক দিন কারাগারে আটকে রাখা হয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। দোষী সাব্যস্ত হলে তিনি সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদন্ডের মুখোমুখি হতে পারেন। এরপরও তিনি ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশের নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের কথা ভাবছেন। নির্বাচনে কারচুপির আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে টাইমকে জানিয়েছেন শহিদুল আলম।
টাইমের বর্ষসেরার ব্যক্তিত্বের তালিকায় আরো রয়েছেন ফিলিপাইনের গণমাধ্যম র্যাপলারের প্রতিষ্ঠাতা মারিয়া রেসা, যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের আনাপোলিসের সংবাদপত্র ক্যাপিটাল গেজেটের সংবাদকর্মীরাও।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের সমালোচক হিসেবে র্যাপলারের পরিচিতি রয়েছে। আর ক্যাপিটাল গেজেটের কার্যালয়ে গত জুনে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হন। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতর গত ২ অক্টোবর খুন হন সৌদি রাজপরিবারের কড়া সমালোচক ও ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক খাসোগি। আর মিয়ানমারে রোহিঙ্গা হত্যার সংবাদ সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার হন রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে ওউ। রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গের দায়ে তাঁদের দ- দিয়েছেন দেশটির আদালত। এদের সঙ্গেই শহিদুল আলমকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করা হয়েছে।
মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!