টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র নতুন সভাপতি আমিনুর, সম্পাদক তারেক
নিউইয়র্ক: টাঙ্গাইল জেলা সমিতি ইউ.এস.এ. ইনক’র কার্যকারী কমিটি (২০১৬-২০১৭) এর সভাপতি কাজী সফিকুল হক জুয়েল গত ১০ মে শারীরিক অসুস্থতাজনিত কারণে স্বেচ্ছায়, স্বজ্ঞানে তার অব্যাহতিপত্র ই-মেইল এবং ডাকযোগে কমিটির সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি এবং আরও কয়েকজন সিনিয়র সদস্যকে অবহিত করেন। সেজন্য গত ১৬ মে সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান খাঁন আপেল এর বাসায় সংগঠনের এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সিনিয়র সহ সভাপতি দেওয়ান আমিনুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতির পদত্যাগ অনুমোদিত এবং কম্যুনিটির পরিচিত মুখ, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান আমিনুর রহমানকে সমিতির নতুন সভাপতি এবং সহ সভাপতি হিসেবে মোহাম্মদ আলীকে নির্বাচিত করা হয়। সভায় আগামী ২৯ মে রোববার নিউইয়র্কেও উডসাইডস্থ কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান, ২৬ জুন ইফতার পার্টি, ৩১ জুলাই লং আইল্যান্ডের বাথপেজ স্টেট পার্কে আয়োজিত বার্ষিক বনভোজন ছাড়াও সাংগঠনিক নানান বিষয়ে আলোচনা হয়।-প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া