Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র সাধারণ সভা ৭ জানুয়ারী

অনলাইন ডেস্ক পঠিত: 57 বার

প্রকাশিত: December 7, 2017 | 8:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’র এক বিশেষ সভা গত ৩ ডিসেম্বর রোববার সন্ধ্যায় জ্যামাইকার হিলসাইড এভিনিউর স্টার কাবাব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেওয়ান অমিনুর রহমান। সভা পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক মো: তারিকুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শামসুজ্জামান খান, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম জঙ্গী, মিজানুর রহমান খান আপেল, সোলায়মান খান, জাহাঙ্গীর হোসেন, মীর লিতু আলম, ওসমান গণি, মো: সেলিম, বেলায়েত, এরিনা খানম প্রমুখ।
বাংলাদেশ জাতীয় সংসদের আগামী নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূয়াপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সুলতান মাহমুদ সহ বিপুল সংখ্যক প্রবাসী টাঙ্গাইলবাসী সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা টাঙ্গাইল সোসাইটিকে কমিউনিটির অন্যতম মডেল সংগঠনে পরিণত করার উপর গুরুত্বারোপ এবং সংগঠনের তহবিল গঠন, কবর স্থান ক্রয়, ২০১৮-২০১৯ সালের জন্য নতুন কমিটি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। সভায় আগামী ৭ জানুয়ারী টাঙ্গাইল সোসাইটির সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সকলে শ্লোগান তোলেন ‘টাঙ্গাইলবাসী ভাই ভাই, মোদের কোন বিভেদ নাই’, ‘মোদের একটাই সংগঠন, টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক’। সভার দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী মাহবুবুল ফিরোজ। তার সাথে সঙ্গীত পরিবেশন করেন শামসুজ্জামান খান ও আলম।
সভাপতির বক্তব্যে দেওয়ান আমিনুর রহমান সকল ভেদাভেদ ভুলে সকল প্রবাসী টাঙ্গাইলবাসীকে ঐক্যদ্ধ থাকা এবং সংগটনকে শক্তিশালী করার আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV