Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

টানটান উত্তেজনার মধ্যে নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের সামনে আওয়ামী লীগ ও বিএনপির পরস্পর বিরোধী কর্মসূচি

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: February 10, 2018 | 9:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পুলিশ প্রহরায় টানটান উত্তেজনার মধ্যে নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট অফিসের সামনে আওয়ামী লীগ ও বিএনপির উদ্যোগে পরস্পর বিরোধী কর্মসূচি পালিত হয়েছে।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ থেকে কন্স্যুলেট ভবনে হামলার আশংকায় আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে প্রতিহত করার সংকল্পে মানববন্ধনের কর্মসূচি ঘিরে নিউইয়র্ক সিটিতে এমন উত্তেজনা তৈরি হয় গতকাল  শুক্রবার বিকেলে। পরস্পর বিরোধী স্লোগান এবং আক্রমণাত্মক বক্তব্য প্রদানের ঘটনা ঘটলেও বেশ কয়েক ডজন পুলিশের উপস্থিতির জন্যে কোনোধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৩ ঘণ্টা স্থায়ী কর্মসূচি সমাপ্ত হয়। হাড় কাঁপানো ঠাণ্ডা সত্ত্বেও উভয় কর্মসূচিতে বিপুল লোক সমাগম ঘটে।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিএনপির কর্মীদের হামলার ঘটনার নিন্দা, প্রতিবাদ এবং দায়ীদের কঠোর শাস্তির দাবি জানানো হয় আওয়ামী লীগের সমাবেশ থেকে। এ সময় প্রদত্ত বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘আদালতের রায় যারা মানতে চায় না, তারা গণতন্ত্রের শত্রু। এদেরকে চিহ্নিত করতে হবে।’

এ কর্মসূচিতে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, সম্পাদকমন্ডলীর সদস্য মিসবাহ আহমেদ, ফরিদ আলম, উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, নির্বাহী সদস্য শাহানারা রহমান, আজিজুর রহমান সাবু, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস প্রমুখ। কন্স্যুলেট অফিসের সামনে রাস্তার অপর পাড়ে পুলিশ বেষ্টনীতে বিএনপির নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। গ্রেফতার অভিযান বন্ধ করার মধ্য দিয়ে সামনের নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিতের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তারা। খালেদার বিরুদ্ধে রায় ঘোষণার পরই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিউইয়র্কের এই কর্মসূচিতেও যুবদল, জাসাস, ছাত্রদল, তারেক পরিষদ, জাতীয়তাবাদী ফোরাম, মুক্তিযোদ্ধা দলের ব্যানারে নেতাকর্মীরা অংশ নেন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, অধ্যাপক দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, আলহাজ্ব সোলায়মান ভূইয়া, জিল্লুর রহমান, আকতার হোসেন বাদল, জসীম ভূইয়া, জসীমউদ্দিন, এম এ বাতিন,  জাকির এইচ চৌধুরী, মিল্টন ভূইয়া, গোলাম ফারুক শাহীন, পারভেজ সাজ্জাদ, রফিকুল ইসলাম ডালিম, ফারুক হোসেন মজুমদার, কাজী আজম, রাফেল তালুকদার, এম এ সবুর, আবু সাঈদ আহমেদ, মাজহারুল ইসলাম জনি, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ