টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক পুনরায় ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত : বিজয়ী তিন কন্যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : পুনরায় ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ রুশনারা আলী ও রূপা হক। লন্ডনের ইলিং-এ লেবার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক ১৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। কিলবার্ন থেকে ১৫ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। আর বেথনালগ্রিন অ্যান্ড বো থেকে রুশনারা ৩৫ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
এ নির্বাচনে টিউলিপ সিদ্দিক ও রুপা হক দ্বিতীয়বার ও রুশনারা আলী তৃতীয়বারের মত নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট নেওয়া হয়। রাতভর ভোট গণনা শেষে আজ শুক্রবার ফলাফল ঘোষণা করা হয়।
যুক্তরাজ্যে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু প্রধানমন্ত্রী থেরেসা মে নিজের ক্ষমতা আরও নিরঙ্কুশ করতে হুট করে মধ্যবর্তী নির্বাচনের ডাক দেন। নির্বাচিত হওয়ার মাত্র দুই বছরের মাথায় আসন ধরে রাখার লড়াইয়ে নামতে হয় এমপিদের।
পুনরায় ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ রুশনারা আলী ও রূপা হককে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ