টিভির নেশা ডেকে আনতে পারে মৃত্যু!
রোজ অফিস থেকে বাড়ি ফিরে কী করেন আপনি? ক্লান্তি কাটাতে নিজেকে এলিয়ে দেন সোফায়। তারপর টিভির রিমোট ঘুরিয়ে পছন্দের চ্যানেল দিয়ে দিলেই হল। কী ভাবে সন্ধে পেরিয়ে সময় গড়িয়ে যায় মধ্য রাতের দিকে খেয়ালও থাকে না। গর্ব করে বলেন, সিগারেট ছুঁই না আমি। শুধু একটাই নেশা। টিভি। জানেন কি টিভির নেশাও সিগারেটেক মতোই ক্ষতিকর? ডেকে আনতে পারে মৃত্যুও? মার্কিন যুক্তরাষ্ট্রে নাকি এখন মৃত্যুর আটটা প্রধান কারণের একটা হল দীর্ঘ ক্ষণ টিভি দেখা!
টানা বসে টিভি দেখার সঙ্গে দুর্বল স্বাস্থ্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক দল গবেষক। তাঁদের সমীক্ষা বলছে, আশি শতাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান দিনে গড়ে সাড়ে তিন ঘণ্টা করে টিভি দেখেন। গবেষকদের দাবি, এক টানা বেশি সময় ধরে টিভি দেখলে ক্যানসার বা কার্ডিওভ্যাসকুলার অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। টিভি দেখার নেশা ডেকে আনতে পারে ডায়বেটিস, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া, পারকিনসন্স এবং লিভারের একাধিক সমস্যা।
এই সমীক্ষার ফল আমেরিকান জার্নাল অফ প্রেভেনটিভ মেডিসিনে প্রকাশিত হয়েছে। সুত্রঃ আনন্দবাজার পত্রিকা/মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!