টিভি সিরিজে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা দম্পতি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা প্রযোজক হিসেবে হলিউডের প্রোডাকশন হাউস নেটফ্লিক্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। দ্য নিউইয়র্ক টাইমস এক উধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে।
নিউইয়র্ক টাইমস জানায়, ওবামা দম্পতির প্রযোজিত টিভি সিরিজে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রক্ষণশীল সমালোচকদের উদ্দেশ করে কিছু বলা হবে না।
ওবামার জ্যেষ্ঠ উপদেষ্টা এরিক শুলজ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, বারাক ওবামা গল্পের ছলে সবাইকে অনুপ্রাণিত করতে ভালোবাসেন। মানুষকে তাদের জীবন কাহিনী সবার সামনে তুলে ধরার জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে আগ্রহী ওবামা দম্পতি।
ভিডিও স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অনুষ্ঠান নির্মাণের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। সংশ্লিষ্ট সূত্র পত্রিকাটিকে জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে বলা হয়েছে, ভিডিও স্ট্রিমিং সাইটটির জন্য এক্সক্লুসিভ অনুষ্ঠান তৈরি করতে বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে অর্থ প্রদান করবে নেটফ্লিক্স ইনকরপোরেশন।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, নেটফ্লিক্স ছাড়াও অ্যাপল ইনকরপোরেশন ও অ্যামাজন ডটকমের কর্মকর্তারাও ওবামার অনুষ্ঠান প্রযোজনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে।
গত বছর পেঙ্গুইন র্যা ন্ডম হাউজ বারাক ও মিশেল ওবামার লেখা দুটি বই প্রকাশের জন্য চুক্তিবদ্ধ হয়েছে।
পৃথিবীর বিভিন্ন দেশের প্রকাশনা সংস্থাগুলো ওবামাদের লেখা বই দুটি প্রকাশের চুক্তি করতে তীব্র প্রতিযোগিতা করে। বই প্রকাশের স্বত্ত্ব কিনতে ৬০ মিলিয়ন ডলারেরও বেশি দেয়ার প্রস্তাব দেয় প্রকাশনা সংস্থাগুলো, যা কোনো প্রেসিডেন্টের স্মৃতিকথার জন্য একটি রেকর্ড।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!